শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
  
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   আন্তর্জাতিক
ইংলিশ চ্যানেলে নৌকায় আগুন, ১৭৩ অভিবাসী উদ্ধার
  Date : 06-08-2026
Share Button

 

ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে অনিয়মিতভাবে যুক্তরাজ্যে যাওয়ার চেষ্টার সময় একটি নৌকায় আগুন লাগার পর ১৭৩ জন অনিয়মিত অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার ফ্রান্সের উপকূলের কাছে তাদের উদ্ধার করা হয়।

অতিরিক্ত যাত্রীবোঝাই নৌকাটির ইঞ্জিনে আগুন ধরে যাওয়ার পর বড় ধরনের উদ্ধার অভিযান চালানো হয়। নৌকাটি ফরাসি ও ব্রিটিশ জলসীমার মাঝামাঝি পৌঁছানোর পর আগুন ধরে যায় বলে জানিয়েছে ফরাসি কর্তৃপক্ষ।

অনিয়মিতভাবে ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়া ঠেকানোর চেষ্টায় চলতি বছরের এপ্রিলে প্যারিস ও লন্ডনের মধ্যে একটি নতুন চুক্তি হয়েছে। যুক্তরাজ্যের একের পর এক সরকার এই পারাপার ঠেকানোর প্রতিশ্রুতি দিয়েছে। গত দুই বছরে দেশটিতে অভিবাসনবিরোধী দল রিফর্ম ইউকের উত্থানের পেছনেও এই ইস্যু ভূমিকা রেখেছে।

ফরাসি কর্তৃপক্ষ বলেছে, মঙ্গলবার সকালে নৌকাটি ফরাসি ও ব্রিটিশ জলসীমার সীমানায় আগুন ধরে যায়, যার ফলে নৌকাটিতে থাকা ব্যক্তিরা পানিতে ঝাঁপ দিতে বাধ্য হন।

২০১৮ সাল থেকে ‘স্মল বোট’ নামে পরিচিত ছোট ও ঝুঁকিপূর্ণ নৌকায় ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার ঘটনা শুরু হওয়ার পর এটি অন্যতম বড় সমুদ্র উদ্ধার অভিযান। গত ২৩ জুলাই প্রথমবারের মতো ১৫০ জনের বেশি যাত্রী নিয়ে একটি নৌকা ব্রিটিশ জলসীমায় পৌঁছেছিল।

এ বিষয়ে ব্রিটিশ বিচারমন্ত্রী অ্যালেক্স নরিস বলেন, মঙ্গলবারের এই উদ্ধার অভিযান এসব পারাপার কতটা বিপজ্জনক এবং নৌকায় থাকা মানুষের জীবনের প্রতি মানবপাচারকারীদের কতটা উদাসীনতা রয়েছে সেটির স্পষ্ট একটি স্মারক।

নৌকাটি সোমবার ফ্রান্সের উত্তর উপকূল থেকে বেশ দক্ষিণের একটি এলাকা থেকে যাত্রা শুরু করেছিল। রাতে প্রথমে পাঁচজন যাত্রীকে উদ্ধার করে বুলন-সুর-মের বন্দরে নামিয়ে দেওয়া হয়। তবে নৌকাটিতে থাকা অন্য ব্যক্তিরা প্রথমে ফরাসি উদ্ধারকারী বাহিনীর দেওয়া সহায়তা প্রত্যাখ্যান করেন বলে জানিয়েছে ফরাসি প্রিফেকচুর।

• বড় আকারের নৌকা
মঙ্গলবার সকালে স্মল বোটটি ব্রিটিশ জলসীমার কাছাকাছি পৌঁছানোর সময় এর ইঞ্জিনে আগুন ধরে যায় এবং নৌকাটির কাঠামোগত অবস্থা খুব দ্রুত খারাপ হতে থাকে বলে জানিয়েছে প্রিফেকচুর। এরপর উদ্ধার অভিযানে ব্রিটিশ নৌযানসহ বেশ কয়েকটি জাহাজ মোতায়েন করা হয়।

উদ্ধারকারী নৌযানগুলোতে দেওয়া লাল কম্বল গায়ে জড়িয়ে উদ্ধার হওয়া ব্যক্তিরা বুলন-সুর-মের বন্দরে নামেন। পরে তাদের জন্য রাখা বাসে নিয়ে যাওয়া হয় বলে ঘটনাস্থলে থাকা বার্তা সংস্থা এএফপির একজন সাংবাদিক জানিয়েছেন।

অভিবাসীদের সহায়তাকারী সংগঠন ইতুপিয়া ৫৬ এএফপিকে জানিয়েছে, নৌকাটিতে থাকা প্রায় ৫০ জন নারী ও শিশু মঙ্গলবার বিকেলে উত্তর ফ্রান্সের কালে শহরে পৌঁছেছেন। তবে তাদের জন্য জরুরি আবাসনের কোনো ব্যবস্থা ছিল না।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ইংলিশ চ্যানেলে আগের তুলনায় বেশি লম্বা নৌকা দেখা যাচ্ছে। সাধারণত এসব নৌকার দৈর্ঘ্য আট থেকে ১০ মিটার হলেও নতুন নৌকাগুলোর দৈর্ঘ্য ১২ মিটারের বেশি।

এই পদ্ধতির ব্যবহার উল্লেখযোগ্যভাবে বাড়ছে বলে সম্প্রতি এএফপিকে জানিয়েছে প্রিফেকচুর মেরিতিম। একই সঙ্গে কর্তৃপক্ষ বলেছে, প্রতিটি নৌকায় মানুষের সংখ্যাও ক্রমাগত বাড়ছে।

ব্রিটেনের অভিবাসনবিরোধী দল রিফর্ম ইউকের দাবি, মঙ্গলবারের উদ্ধার অভিযানে ব্রিটিশ নৌযানের অংশগ্রহণ তাদের একদিন আগে উপস্থাপন করা পরিকল্পনাটি বাস্তবায়নযোগ্য হওয়ার প্রমাণ। দলটির পরিকল্পনায় ‘স্মল বোটে’ ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়া ঠেকাতে সেখানে ব্রিটিশ রয়্যাল নেভি মোতায়েনের প্রস্তাব দেওয়া হয়েছে। ইনফোমাইগ্রেন্টস।



  
  সর্বশেষ
আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণবার্ষিকী
বিশ্ববাজারে কমল তেলের দাম
‘মানুষ হত্যা করতে চাই না, ইরানের সঙ্গে আলোচনা ভালোভাবেই এগোচ্ছে`
ইংলিশ চ্যানেলে নৌকায় আগুন, ১৭৩ অভিবাসী উদ্ধার

প্রকাশক ও সম্পাদক : ফাতেমা ইসলাম তানিয়া
সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরেরপুল ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ।
২১৯ ফকিরেরপুল (১ম গলি ২য় তলা), মতিঝিল ঢাকা-১০০০ থেকে প্রকাশিত । মোবাইল : ০১৮৩৪-৮৯৮৫০৪ ই-মেইল :
E-mail : alordiganto2021@gmail.com