শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
  
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাবাংলা
কলাপাড়ায় গঠিত হলো নতুন হাজীপুর ইউনিয়ন
  Date : 03-08-2026
Share Button

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়ন কে বিভক্ত করে ৫নং নীলঞ্জ ইউনিয়ন এবং ১৩ নং হাজীপুর ইউনিয়ন নামে দুইটি ইউনিয়ন গঠন করা হলো। যার সরকারি প্রজ্ঞাপন আজ জারি করা হল। নির্বাচনকালে ভোটারদের দেয়া প্রতিশ্রুতি পূরণ করলেন এমপি মোশাররফ। ৫নং নীলগঞ্জ ইউনিয়ন পরিষদকে বিভাজন করে নতুন এ ইউনিয়ন পরিষদ গঠন করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন ইউনিয়ন গঠনের চূড়ান্ত অনুমোদন পত্রে স্বাক্ষর করায় কলাপাড়া উপজেলায় ইউনিয়ন পরিষদের সংখ্যা হল ১৩টি, পৌরসভা ২টি, থানা ২টি।

জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১৪, পটুয়াখালী-৪ নির্বাচনী এলাকা থেকে বিশাল ভোটের ব্যবধানে বিজয়ী আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন তাঁর নির্বাচনী প্রচারনা কালে নীলগঞ্জের ভোটারদের দেয়া প্রতিশ্রুতি রেখেছেন। এতে নতুন ইউনিয়নের অন্তর্ভুক্ত গ্রাম গুলোতে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে।

নীলগঞ্জ ইউনিয়ন বিভাজন করে পুনর্গঠিত ৫ নং নীলগঞ্জ ইউনিয়নটি নীলগঞ্জ, নবীপুর, কুমির মারা, টুঙ্গিবাড়ীয়া ও সোনাতলার মৌজার কিছু অংশ সহ ২৫টি গ্রাম নিয়ে পুনর্গঠন করা হয়েছে। এছাড়া ১৩ নং হাজীপুর ইউনিয়ন উমেদপুর, হাজিপুর ও সোনাতলা মৌজার কিছু অংশ সহ ২৪টি গ্রাম নিয়ে নতুন ভাবে গঠন করা হয়েছে। নীলগঞ্জ ইউনিয়নের জনসংখ্যা ২১, ৯৮০। পুরুষ ১০, ৭৪৪ এবং মহিলা ১১, ২৩৬। হাজীপুর ইউনিয়নের জনসংখ্যা ২০, ৬০০। পুরুষ ১০, ০৬৯ এবং মহিলা ১০, ৫৩১। ### এইচ এম হুমায়ুন কবির কলাপাড়া পটুয়াখালী।



  
  সর্বশেষ
আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণবার্ষিকী
বিশ্ববাজারে কমল তেলের দাম
‘মানুষ হত্যা করতে চাই না, ইরানের সঙ্গে আলোচনা ভালোভাবেই এগোচ্ছে`
ইংলিশ চ্যানেলে নৌকায় আগুন, ১৭৩ অভিবাসী উদ্ধার

প্রকাশক ও সম্পাদক : ফাতেমা ইসলাম তানিয়া
সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরেরপুল ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ।
২১৯ ফকিরেরপুল (১ম গলি ২য় তলা), মতিঝিল ঢাকা-১০০০ থেকে প্রকাশিত । মোবাইল : ০১৮৩৪-৮৯৮৫০৪ ই-মেইল :
E-mail : alordiganto2021@gmail.com