সোমবার, জুন ২৯, ২০২৬
  
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   আন্তর্জাতিক
উন্নয়নশীল দেশের জন্য চীন অনুকরণীয় মডেল: গিনির প্রধানমন্ত্রী
  Date : 29-06-2026
Share Button

 

আন্তর্জাতিক: সম্প্রতি বেইজিংয়ে চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি)-র চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক (সিজিটিএন)-কে একটা একান্ত সাক্ষাৎকার দেন গিনির প্রধানমন্ত্রী উরি বা।
গিনির প্রধানমন্ত্রী উরি বা এবারই প্রথম চীন সফর করেন এবং বিশ্ব অর্থনৈতিক ফোরামের ‘নিউ চ্যাম্পিয়নস’ বার্ষিক সভায় যোগদান করেন।

সাক্ষাৎকারে তিনি বলেন, বিগত চার দশকে চীন বিশ্বের জন্য উন্নয়নের এক মডেল হয়ে উঠেছে। দেশটি দেখিয়েছে, কীভাবে দারিদ্র্য ও পশ্চাৎপদতা কাটিয়ে উঠে, আন্তর্জাতিক মঞ্চে নেতৃত্বের অবস্থানে পৌঁছানো যায়। আমরা চীনের অভিজ্ঞতা থেকে শিখতে চাই। উন্নয়নের ভবিষ্যৎ গতিপথ ঠিক করতে বিশ্বের নেতাদের একত্রিত হওয়া প্রয়োজন বলেও তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের মাধ্যমে গিনি ব্যাপক উন্নয়নমূলক সুবিধা লাভ করেছে। আমি চীন সফরের মাধ্যমে দু’দেশের সম্পর্ক আরও জোরদার করতে এবং নতুন উন্নয়নের সুযোগ ধরতে চাই। আমরা চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের প্রস্তাবিত বিভিন্ন বৈশ্বিক উদ্যোগের সুবিধা পেতে চাই।

তিনি বলেন, গত বছরের এপ্রিল মাসে কোবা কৃষি উৎপাদন উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হয়। আমরা চায়নিজ একাডেমি অফ ইঞ্জিনিয়ারিং-এর শিক্ষাবিদ ইউয়ান লংপিং দ্বারা উদ্ভাবিত ও চাষকৃত ধান আমদানি করি। চীন তার গবেষণার ফলাফল ভাগ করে নিচ্ছে, যাতে এই প্রযুক্তির সবচেয়ে বেশি প্রয়োজন এমন উন্নয়নশীল দেশগুলো তা থেকে উপকৃত হতে পারে।

তিনি আরও বলেন, চীনের একটি বিশাল বাজার আছে। সহযোগিতার সম্ভাবনা আরও অন্বেষণ করতে এবং পারস্পরিক সুবিধা অর্জনের লক্ষ্যে আমরা উভয় পক্ষের মধ্যে লেনদেন হওয়া সব ধরনের পণ্য ব্যাপকভাবে পর্যালোচনা করব।

সূত্র:ছাই-আলিম-ওয়াং হাইমান,চায়না মিডিয়া গ্রুপ।



  
  সর্বশেষ
শিক্ষার্থীরাই ভবিষ্যতে বাংলাদেশের নেতৃত্ব দেবে: প্রধানমন্ত্রী
দাবদাহে নাকাল ইউরোপ, আরও বাড়তে পারে তাপমাত্রা
এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব
প্রত্যেক শিক্ষার্থীকে বর্ষায় একটি করে গাছ রোপণের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রকাশক ও সম্পাদক : ফাতেমা ইসলাম তানিয়া
সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরেরপুল ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ।
২১৯ ফকিরেরপুল (১ম গলি ২য় তলা), মতিঝিল ঢাকা-১০০০ থেকে প্রকাশিত । মোবাইল : ০১৮৩৪-৮৯৮৫০৪ ই-মেইল :
E-mail : alordiganto2021@gmail.com