বুধবার, জুলাই ১, ২০২৬
  
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   আন্তর্জাতিক
প্রযুক্তি ও উদ্ভাবনে বৈশ্বিক সরবরাহ-শৃঙ্খলের নতুন কেন্দ্র চীন
  Date : 29-06-2026
Share Button

আন্তর্জাতিক: সম্প্রতি আয়োজিত চতুর্থ চীন আন্তর্জাতিক সরবরাহ-শৃঙ্খল মেলা (সি আই এস সি ই)-এ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ছিল অন্যতম প্রধান আকর্ষণ। মেলাটিতে ছিল সক্রিয় রোবট, চীন ও বিদেশের শীর্ষস্থানীয় এআই কোম্পানিগুলোর অত্যাধুনিক সাফল্যের প্রদর্শন, এবং প্রথমবারের মতো একটি বিশেষ এআই জোন। চীনের উদ্ভাবন-শৃঙ্খলে বিদেশি বিনিয়োগকে একীভূত করার জন্য, মেলাটি একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে পরিণত হয়েছে।

প্রোক্টর অ্যান্ড গ্যাম্বল গ্রেটার চায়না সরবরাহ-শৃঙ্খলের চেয়ারম্যান ইয়াং ইউয়ান বলেন, অটোমেশন ও এআই অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে চীন অনেক এগিয়ে আছে। ভবিষ্যতে আমাদের সাপ্লাই চেইনের সামগ্রিক মান উন্নত করার জন্য, আমরা সম্ভবত এআই ও অটোমেশনের ওপর আরও বেশি মনোযোগ দেব।

ইন্টেল চায়না-র চেয়ারম্যান ওয়াং চি ছং বলেন, আমরা বর্তমানে চীনে ১৫ হাজারেরও বেশি স্থানীয় কোম্পানির সাথে ঘনিষ্ঠ অংশীদারিত্ব বজায় রাখছি। চীনের ইকোসিস্টেম ক্রমশ সমৃদ্ধ হচ্ছে এবং আমরা আমাদের স্থানীয় অংশীদারদের সাথে মিলে আরও বেশি অ্যাপ্লিকেশন সিনারিও অন্বেষণ করার জন্য সচেষ্ট হতে পারি। এই সিনারিওগুলোর সাথে চমৎকার কম্পিউটিং প্রযুক্তিগুলোকে নিবিড়ভাবে একীভূত করে, উৎপাদনশীলতার উন্নতিকে আরও ত্বরান্বিত করাই আমাদের লক্ষ্য।

স্নাইডার ইলেকট্রিক গ্রুপের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও গ্লোবাল সাপ্লাই চেইনের চীন অঞ্চলের প্রধান চাং খাই ফেং বলেন, চীনে আমাদের সরবরাহ-শৃঙ্খলের ৯০ শতাংশের বেশি স্থানীয় উৎস থেকে পণ্য সংগ্রহ করে। আমাদের সরবরাহ-শৃঙ্খলের সহযোগিতা মডেল উন্নত করার জন্য, আমরা ১৬০০ সরবরাহকারী অংশীদারের সাথে সংযুক্ত আছি।

সূত্র:ছাই-আলিম-ওয়াং হাইমান,চায়না মিডিয়া গ্রুপ।



  
  সর্বশেষ
শিক্ষার্থীরাই ভবিষ্যতে বাংলাদেশের নেতৃত্ব দেবে: প্রধানমন্ত্রী
দাবদাহে নাকাল ইউরোপ, আরও বাড়তে পারে তাপমাত্রা
এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব
প্রত্যেক শিক্ষার্থীকে বর্ষায় একটি করে গাছ রোপণের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রকাশক ও সম্পাদক : ফাতেমা ইসলাম তানিয়া
সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরেরপুল ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ।
২১৯ ফকিরেরপুল (১ম গলি ২য় তলা), মতিঝিল ঢাকা-১০০০ থেকে প্রকাশিত । মোবাইল : ০১৮৩৪-৮৯৮৫০৪ ই-মেইল :
E-mail : alordiganto2021@gmail.com