শুক্রবার, জুন ২৬, ২০২৬
  
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   আন্তর্জাতিক
ভেনেজুয়েলায় ভূমিকম্পে ১০ হাজারের বেশি প্রাণহানির আশঙ্কা
  Date : 25-06-2026
Share Button

 

ভেনেজুয়েলায় আঘাত হানা পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পের পর ব্যাপক প্রাণহানির আশঙ্কা প্রকাশ করেছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)। সংস্থাটির প্রাথমিক মূল্যায়নে বলা হয়েছে, মৃতের সংখ্যা ১০ হাজার থেকে ১ লাখের মধ্যে হতে পারে।

তবে এখন পর্যন্ত দেশটির কর্তৃপক্ষ কোনো আনুষ্ঠানিক হতাহতের সংখ্যা প্রকাশ করেনি। খবর আল জাজিরার।

ইউএসজিএসের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় কম্পন অনুভূত হয়। প্রথমে ৭.১ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে, যার উৎপত্তিস্থল ছিল ক্যারিবীয় উপকূলবর্তী মোরন এলাকার পশ্চিমে। মাত্র এক মিনিট পর আরও শক্তিশালী ৭.৫ মাত্রার দ্বিতীয় ভূমিকম্প আঘাত হানে।

ভূমিকম্পের ফলে রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় ভবন ধসে পড়ার খবর পাওয়া গেছে। আতঙ্কিত মানুষ ঘরবাড়ি ছেড়ে খোলা স্থানে আশ্রয় নিয়েছে।

উদ্ধারকারী দল ক্ষতিগ্রস্ত এলাকায় কাজ শুরু করেছে। তবে যোগাযোগ ব্যবস্থা ও অবকাঠামোর ক্ষতির কারণে ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র এখনও স্পষ্ট নয়।

কর্তৃপক্ষ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং হতাহত ও ক্ষয়ক্ষতির প্রকৃত তথ্য সংগ্রহের কাজ চালিয়ে যাচ্ছে।



  
  সর্বশেষ
চিকিৎসাসেবার মানোন্নয়নে দায়িত্বশীলতা ও জবাবদিহিতা জরুরি: বিমান ও পর্যটনমন্ত্রী
টানা তিন জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন মেক্সিকো, বিদায় চেকিয়ার
কিংবদন্তি পেলে ও রিভালদোর এক অনন্য রেকর্ডে নাম লেখালেন নেইমার
ভেনেজুয়েলার পর জাপানে ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প

প্রকাশক ও সম্পাদক : ফাতেমা ইসলাম তানিয়া
সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরেরপুল ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ।
২১৯ ফকিরেরপুল (১ম গলি ২য় তলা), মতিঝিল ঢাকা-১০০০ থেকে প্রকাশিত । মোবাইল : ০১৮৩৪-৮৯৮৫০৪ ই-মেইল :
E-mail : alordiganto2021@gmail.com