বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
  
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   আন্তর্জাতিক
উৎপাদন ও সরবরাহ শৃঙ্খল সুরক্ষায় বৈশ্বিক সহযোগিতার আহ্বান
  Date : 24-06-2026
Share Button

আন্তর্জাতিক: চতুর্থ চায়না ইন্টারন্যাশনাল সাপ্লাই চেইন এক্সপো ২২ জুন উদ্বোধন হয়। সরবরাহ-শৃঙ্খলকে কেন্দ্র করে, বিশ্বের প্রথম জাতীয়-স্তরের এই মেলায়, এ বছর মোট ৬৭৬টি চীনা ও বিদেশি কোম্পানি অংশগ্রহণ করছে, এবং বেশ কয়েকটি বৈশ্বিক প্রভাবশালী বহুজাতিক শৃঙ্খল-মুখী কোম্পানি প্রথমবারের মতো অংশ নিচ্ছে।

দিন দিন বিদেশি কোম্পানিগুলো, বৈশ্বিক উত্পাদন-শৃঙ্খল ও সরবরাহ-শৃঙ্খল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হওয়ার এই গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মের প্রতি আকৃষ্ট হচ্ছে। এ থেকে স্পষ্ট হয় যে, সব দেশের কোম্পানিগুলো অংশীদার খুঁজতে, সহযোগিতা বাড়াতে এবং ব্যবসার সুযোগ অন্বেষণে আগ্রহী। বিশেষ করে, যখন সংরক্ষণবাদ বিশ্ব অর্থনীতিতে আঘাত হানছে, ভূরাজনৈতিক সংঘাত বাড়ছে, এবং বৈশ্বিক শিল্প-শৃঙ্খল ও সরবরাহ-শৃঙ্খল ছিন্নভিন্ন হয়ে পড়ছে—ঠিক এমন এক সময়ে, এই এক্সপো চীনের সত্যিকারের পদক্ষেপের মাধ্যমে বিশ্বের উত্পাদন-শৃঙ্খল ও সরবরাহ-শৃঙ্খলের স্থিতিস্থাপকতা বাড়ানো এবং বহুপাক্ষিক বাণিজ্যব্যবস্থা দৃঢ়ভাবে রক্ষা করার দৃঢ় সংকল্প ও আন্তরিকতাকে তুলে ধরে।

বৈশ্বিক উৎপাদন-শৃঙ্খল ও সরবরাহ-শৃঙ্খলের ভঙ্গুরতা দিন দিন প্রকট হয়ে উঠছে। তাই, সব দেশের একযোগে কাজ করে এই চ্যালেঞ্জ মোকাবিলা করা আবশ্যক। বর্তমানে, বৈশ্বিক উত্পাদন-শৃঙ্খল ও সরবরাহ-শৃঙ্খল স্থিতিশীল ও সুষ্ঠু রাখা, সব শিল্পের জন্য একটি সাধারণ স্বীকৃত বিষয়ে পরিণত হয়েছে। এই এক্সপো বিশ্বের ঊর্ধ্ব, মধ্য এবং নিম্ন-প্রবাহের পাশাপাশি বড়, মাঝারি ও ছোট উদ্যোগগুলোর জন্য একটি দক্ষ সংযোগ ও সমন্বয় প্ল্যাটফর্ম সৃষ্টি করে, যা অংশীদারদের মধ্যে শিল্পের পরিপূরক সুবিধাগুলো আবিষ্কার ও সহযোগিতা গড়ে তুলতে সহায়তা করে, ভূরাজনৈতিক সংঘাতের কারণে সৃষ্ট উত্পাদন ও সরবরাহ-শৃঙ্খলের বিঘ্ন মোকাবিলা করে, এবং আরও বেশি কোম্পানিকে বৈশ্বিক মানশৃঙ্খলে গভীরভাবে অংশ নিতে, বিশ্ব উত্পাদন নেটওয়ার্কের অংশীদার হতে এবং বৈশ্বিক উত্পাদন-শৃঙ্খল ও সরবরাহ- শৃঙ্খলের দক্ষতা বাড়াতে উত্সাহিত করে।

সাম্প্রতিক বছরগুলোতে বৈশ্বিক উত্পাদন-শৃঙ্খল ও সরবরাহ-শৃঙ্খলের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে, চীনের ভূমিকা আরও স্পষ্ট হয়েছে। অনেক বহুজাতিক কোম্পানি চীনের বাজার, প্রযুক্তি ও প্রাতিষ্ঠানিক উন্মুক্ততার মতো সুবিধাগুলো কাজে লাগিয়ে, "চীনে অবস্থান করে, সারা বিশ্বের জন্য" কাজ করছে। সম্পূর্ণ শিল্পব্যবস্থা ও সর্বাঙ্গীণ সরবরাহ সক্ষমতা, বিশাল বাজার, উন্নত পরিকাঠামো, কার্যকর আধুনিক সরবরাহ সেবা কাঠামো, নিবিড় বাণিজ্য নেটওয়ার্ক এবং দক্ষ মানবসম্পদের কারণে, চীন বিশ্বের শিল্প ও উদ্ভাবনী উপাদানগুলোর জন্য একটি আকর্ষণীয় কেন্দ্র হয়ে উঠেছে এবং বৈশ্বিক সরবরাহ-শৃঙ্খলের একটি "স্থিতিশীল নোঙ্গর" হিসেবে বিশ্ব অর্থনীতিতে স্থিতিশীলতা ও নিশ্চয়তা এনে দিয়েছে।

তা ছাড়া, চীন ডিজিটাল ও সবুজ প্রযুক্তির মাধ্যমে, বিশ্ব শিল্প রূপান্তরে শক্তি যুগিয়ে যাচ্ছে এবং বৈশ্বিক মানশৃঙ্খলকে কম কার্বন ও বুদ্ধিমান দিকে এগিয়ে নিতে সাহায্য করছে। পাশাপাশি, উন্নয়নশীল দেশগুলোকে মধ্যম ও উচ্চ-স্তরের শিল্পশৃঙ্খলে অন্তর্ভুক্ত করে, বৈশ্বিক ভারসাম্য, সমন্বয় ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নকে উৎসাহিত করছে। যেমনটি চীনে অস্ট্রেলিয়ার দূতাবাসের বাণিজ্য প্রতিনিধি ডেভিড ডাইসন বলেছেন, এই এক্সপো মানশৃঙ্খলের সব কোম্পানিকে একত্রিত করে, এবং পরিচ্ছন্ন শক্তি, পরিকাঠামো ও উচ্চ-স্তরের সেবা খাতের মতো অসংখ্য ক্ষেত্রে সহযোগিতা গড়ে তোলে, যা বৈশ্বিক উৎপাদন-শৃঙ্খল ও সরবরাহ-শৃঙ্খলের স্থিতিস্থাপকতা বাড়ানোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতি অস্থির ও পরিবর্তনশীল। বিশ্ব অর্থনীতিতে অনিশ্চয়তা বাড়ছে। বৈশ্বিক শিল্প-শৃঙ্খল ও সরবরাহ-শৃঙ্খলের স্থিতিশীল ও সুষ্ঠু প্রবাহ বিশ্ব অর্থনীতির সুস্থ বিকাশের একটি গুরুত্বপূর্ণ ভিত্তি এবং সবার স্বার্থের সাথে জড়িত একটি জরুরি বিষয়। সব দেশ বৈশ্বিক উত্পাদন-শৃঙ্খল ও সরবরাহ-শৃঙ্খলে একে অপরের সাথে মিশে আছে এবং পরস্পর নির্ভরশীল—এটি অর্থনৈতিক বিশ্বায়ন ও বাজার ব্যবস্থার ফল এবং সবার স্বার্থের সাথে সামঞ্জস্যপূর্ণ। সব দেশেরই উন্মুক্ত ও সহযোগিতামূলক আন্তর্জাতিক পরিবেশ রক্ষা করা, বৈশ্বিক সহযোগিতা বাড়ানো, এবং আরও সমতাপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক ও গঠনমূলক শিল্প-সরবরাহশৃঙ্খল অংশীদারিত্ব গড়ে তোলার জন্য, একসঙ্গে কাজ করা উচিত, যাতে বিশ্ব অর্থনৈতিক উন্নয়নে আরও ইতিবাচক শক্তি যোগানো যায়।

সূত্র:স্বর্ণা-আলিম-লিলি,চায়না মিডিয়া গ্রুপ।



  
  সর্বশেষ
৯০টির বেশি দেশ-অঞ্চলের প্রতিনিধিদের মিলনমেলা তালিয়ানে
বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে: ইয়াও ওয়েন
গোল্ডেন গবলেটে বাংলাদেশের জন্য গৌরব বয়ে আনল ‘সাঁকোটা দুলছে`
উৎপাদন ও সরবরাহ শৃঙ্খল সুরক্ষায় বৈশ্বিক সহযোগিতার আহ্বান

প্রকাশক ও সম্পাদক : ফাতেমা ইসলাম তানিয়া
সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরেরপুল ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ।
২১৯ ফকিরেরপুল (১ম গলি ২য় তলা), মতিঝিল ঢাকা-১০০০ থেকে প্রকাশিত । মোবাইল : ০১৮৩৪-৮৯৮৫০৪ ই-মেইল :
E-mail : alordiganto2021@gmail.com