বুধবার, জুন ২৪, ২০২৬
  
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   আন্তর্জাতিক
৪২০টির বেশি চলচ্চিত্রে প্রাণবন্ত শাংহাই উৎসব
  Date : 24-06-2026
Share Button

আন্তর্জাতিক: পাঁচ দিনব্যাপী ২৮তম শাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (এসআইএফএফ) রোববার শেষ হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের চলচ্চিত্র, সাংস্কৃতিক আয়োজন এবং দর্শকদের ব্যাপক অংশগ্রহণে এবারের উৎসব প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয়।

এবারের উৎসবে ৭৭টি দেশ ও অঞ্চলের ৪২০টিরও বেশি চলচ্চিত্র প্রদর্শিত হয়েছে। বিভিন্ন প্রেক্ষাগৃহে মোট ১ হাজার ৬০০-এর বেশি প্রদর্শনীর আয়োজন করা হয়।
উৎসবটি ৪ লাখ ৫০ হাজারেরও বেশি দর্শককে আকৃষ্ট করেছে। এ সময় বক্স অফিস আয় প্রায় ৩ কোটি ৮০ লাখ ইউয়ানে (প্রায় ৫ দশমিক ৬১ মিলিয়ন মার্কিন ডলার) পৌঁছায়।

চলচ্চিত্র উৎসবের গুরুত্বপূর্ণ আয়োজনগুলোর মধ্যে ছিল গোল্ডেন গবলেট অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান এবং চীনের চলচ্চিত্র এবং টিভি নাইট।
শুধু চলচ্চিত্র প্রদর্শনীই নয়, এবারের উৎসব শাংহাই নগরজুড়ে এক প্রাণবন্ত সাংস্কৃতিক আবহ তৈরি করে। চলচ্চিত্রপ্রেমীরা সিনেমা দেখার পাশাপাশি চলচ্চিত্রভিত্তিক স্মারকসামগ্রী সংগ্রহ, বিশেষ প্রদর্শনী উপভোগ এবং সিনেমার শিল্প ও সংস্কৃতিকে ঘিরে আয়োজিত উন্মুক্ত বাজার ঘুরে দেখার সুযোগ পান।

আয়োজকদের মতে, আন্তর্জাতিক সাংস্কৃতিক বিনিময় এবং চলচ্চিত্র শিল্পের বিকাশে শাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

তথ্য ও ছবি-সিনহুয়া।



  
  সর্বশেষ
৯০টির বেশি দেশ-অঞ্চলের প্রতিনিধিদের মিলনমেলা তালিয়ানে
বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে: ইয়াও ওয়েন
গোল্ডেন গবলেটে বাংলাদেশের জন্য গৌরব বয়ে আনল ‘সাঁকোটা দুলছে`
উৎপাদন ও সরবরাহ শৃঙ্খল সুরক্ষায় বৈশ্বিক সহযোগিতার আহ্বান

প্রকাশক ও সম্পাদক : ফাতেমা ইসলাম তানিয়া
সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরেরপুল ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ।
২১৯ ফকিরেরপুল (১ম গলি ২য় তলা), মতিঝিল ঢাকা-১০০০ থেকে প্রকাশিত । মোবাইল : ০১৮৩৪-৮৯৮৫০৪ ই-মেইল :
E-mail : alordiganto2021@gmail.com