বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
  
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   আন্তর্জাতিক
গোল্ডেন গবলেটে বাংলাদেশের জন্য গৌরব বয়ে আনল ‘সাঁকোটা দুলছে`
  Date : 24-06-2026
Share Button

আন্তর্জাতিক: বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ‘শাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এর ২৮তম আসরে বাংলাদেশের জন্য এলো বড় এক অর্জন। তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ পরিচালিত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য ব্লাইন্ড গার্ল অ্যান্ড অ্যান এলিফ্যান্ট’ (বাংলা নাম ‘সাঁকোটা দুলছে’) সেরা চিত্রগ্রহণ বিভাগে পুরস্কার জিতেছে।

বিজয়ীদের নাম ঘোষণা করা হয় শনিবার উৎসবের ২৮তম গোল্ডেন গবলেট অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে। ‘এশিয়ান নিউ ট্যালেন্ট’ প্রতিযোগিতা বিভাগে বাংলাদেশ-জার্মানির যৌথ প্রযোজনার এই চলচ্চিত্রটির জন্য সেরা চিত্রগ্রাহকের সম্মান অর্জন করেন বাংলাদেশি চিত্রগ্রাহক সামিউল করিম সুপ্তক।

সম্পূর্ণ সাদা-কালোতে নির্মিত ৮০ মিনিট দৈর্ঘ্যের ‘সাঁকোটা দুলছে’ গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবনসংগ্রাম, সামাজিক কুসংস্কার, পিতৃতান্ত্রিক বাস্তবতা ও নিপীড়নের গল্প তুলে ধরেছে। একজন অন্ধ তরুণীর স্বপ্নপূরণের যাত্রা এবং এক রহস্যময় হাতির উপস্থিতিকে কেন্দ্র করে এগিয়ে যায় চলচ্চিত্রটির কাহিনি।

চলচ্চিত্রটির গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন ইশতিয়াক আহমেদ জিহাদ। প্রযোজক হিসেবে রয়েছেন মনোজ প্রামাণিক। বাংলাদেশ ও জার্মানির যৌথ প্রযোজনায় নির্মিত এ ছবিতে অভিনয় করেছেন সানজিদা আক্তার স্বর্ণা, তাহমিদা রহমান তৌহিদা, সুমাইয়া হক, অশোক ব্যাপারী, সাবিহা জামান, পঙ্কজ মজুমদার, মুনসিফ মিম, নিশাত তাসনিম, মামুন রেজা, রবিউস সানি, ফয়সাল, পিয়াল সরকার এবং রিজওয়ান।

সূত্র:নাহার-সাকিব,সিএমজি, বাংলা।



  
  সর্বশেষ
৯০টির বেশি দেশ-অঞ্চলের প্রতিনিধিদের মিলনমেলা তালিয়ানে
বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে: ইয়াও ওয়েন
গোল্ডেন গবলেটে বাংলাদেশের জন্য গৌরব বয়ে আনল ‘সাঁকোটা দুলছে`
উৎপাদন ও সরবরাহ শৃঙ্খল সুরক্ষায় বৈশ্বিক সহযোগিতার আহ্বান

প্রকাশক ও সম্পাদক : ফাতেমা ইসলাম তানিয়া
সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরেরপুল ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ।
২১৯ ফকিরেরপুল (১ম গলি ২য় তলা), মতিঝিল ঢাকা-১০০০ থেকে প্রকাশিত । মোবাইল : ০১৮৩৪-৮৯৮৫০৪ ই-মেইল :
E-mail : alordiganto2021@gmail.com