বুধবার, এপ্রিল ২৯, ২০২৬
  
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   আন্তর্জাতিক
সিচাংয়ের পরিবেশ সুরক্ষায় চীনেরনতুন পরিকল্পনা
  Date : 29-04-2026
Share Button

আন্তর্জাতিক: সিচাংয়ের প্রকৃতি সংরক্ষণ ও পুনরুদ্ধার কাজ জোরদার করতে এবং জাতীয় পরিবেশগত নিরাপত্তা সুসংহত করতে, সম্প্রতি চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশন `সিচাং বাস্তুতান্ত্রিক নিরাপত্তা বেষ্টনী সংরক্ষণ ও নির্মাণ পরিকল্পনা (সংশোধিত সংস্করণ)` প্রকাশ করেছে।

এই পরিকল্পনা অনুযায়ী, ২০৩০ সাল পর্যন্ত সিচাংয়ের বনাঞ্চলের হার ১২.৬১ শতাংশ ছাড়িয়ে যাবে, তৃণভূমির আচ্ছাদন ৬০ শতাংশেরও বেশি হবে এবং মাটি-পানি সংরক্ষণ হার ৯২.২২ শতাংশে উন্নীত করা হবে।

এছাড়া অঞ্চলের মোট ভূমির এক-তৃতীয়াংশের বেশি এলাকা প্রকৃতি সংরক্ষিত এলাকা হিসেবে ঘোষণা করা হবে, যার ফলে পরিবেশের গুণগত মান উল্লেখযোগ্যভাবে উন্নত হবে। পরিকল্পনায় আরো উল্লেখ করা হয়েছে যে, উত্তর-পশ্চিম সিচাংয়ের চিয়াংথাং মালভূমির পরিবেশগত সুরক্ষা ও পুনরুদ্ধারের মতো প্রধান প্রকল্প বাস্তবায়ন করা হবে, প্রকৃতি সংরক্ষণ ব্যবস্থার উন্নতি করা হবে এবং আলপাইন বাস্তুতন্ত্র ও পার্বত্য ক্রায়োস্ফিয়ার বৈশিষ্ট্যযুক্ত জাতীয় উদ্যান তৈরির কাজ জোরদার করা হবে।

সূত্র:তুহিনা-তৌহিদ-শুয়েই,চায়না মিডিয়া গ্রুপ।



  
  সর্বশেষ
বিভেদ ভুলে সম্মিলিত প্রচেষ্টায় মানিকগঞ্জকে উন্নত জেলায় রূপান্তর সম্ভব: বিমানমন্ত্রী
বেসামরিক বিমান চলাচলে চীনের অগ্রযাত্রা, সি৯১৯-এর বিস্তার অব্যাহত
‘কমফর্ট উইমেন` ইস্যুতে অকল্যান্ডে কূটনৈতিক উত্তেজনা
সিচাংয়ের পরিবেশ সুরক্ষায় চীনেরনতুন পরিকল্পনা

প্রকাশক ও সম্পাদক : ফাতেমা ইসলাম তানিয়া
সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরেরপুল ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ।
২১৯ ফকিরেরপুল (১ম গলি ২য় তলা), মতিঝিল ঢাকা-১০০০ থেকে প্রকাশিত । মোবাইল : ০১৮৩৪-৮৯৮৫০৪ ই-মেইল :
E-mail : alordiganto2021@gmail.com