বুধবার, এপ্রিল ২৯, ২০২৬
  
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   আন্তর্জাতিক
যুদ্ধবিরতিই হরমুজ সংকটের একমাত্র সমাধান: জাতিসংঘে চীন
  Date : 29-04-2026
Share Button

আন্তর্জাতিক: হরমুজ প্রণালীতে সমস্যা ও প্রতিবন্ধকতার মূল কারণ হলো ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অবৈধ সামরিক কার্যকলাপ। এই প্রণালীতে নৌচলাচলের প্রতিবন্ধকতার সমাধান হলো, যত দ্রুত সম্ভব একটি পূর্ণাঙ্গ ও স্থায়ী যুদ্ধবিরতি অর্জন করা। জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি ফু ছোং, গতকাল (সোমবার) নিরাপত্তা পরিষদে, সামুদ্রিক নিরাপত্তাবিষয়ক এক উচ্চ-পর্যায়ের উন্মুক্ত বিতর্কে এ সব কথা বলেন।

ফু ছোং বলেন, হরমুজ প্রণালী পণ্য ও জ্বালানির জন্য একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্যপথ এবং এই অঞ্চলে নিরাপত্তা, স্থিতিশীলতা ও যান চলাচলের অবাধ প্রবাহ বজায় রাখা আন্তর্জাতিক সম্প্রদায়ের অভিন্ন স্বার্থেই জরুরি। চীন পাকিস্তান ও অন্যান্য দেশের মধ্যস্থতাকারী ভূমিকার প্রশংসা করে, সংশ্লিষ্ট পক্ষগুলোকে রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে বিরোধ নিষ্পত্তির আহ্বান জানায় এবং যুদ্ধবিরতিকে ক্ষুণ্ণ করে বা সংঘাত বাড়ায় এমন যেকোনো পদক্ষেপের বিরোধিতা করে। চীন আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা প্রসারে গঠনমূলক ভূমিকা পালন করে যাবে।

ফু কং জোর দিয়ে বলেন, আন্তর্জাতিক জলপথের স্থিতিশীলতা এবং বাধাহীন প্রবাহ পার্শ্ববর্তী অঞ্চল, বিশেষ করে উপকূলীয় দেশগুলোর শান্তি ও স্থিতিশীলতার সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। সংঘাতপূর্ণ বিষয়গুলোর উত্তেজনা প্রশমনের জন্য সংলাপ ও আলোচনার ধারাবাহিকতা বজায় রাখলেই কেবল জলপথের নিরাপত্তার জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি করা সম্ভব। সামরিক শক্তির অপব্যবহার মৌলিকভাবে ঝুঁকির সমাধান করতে পারে না; বরং এটি উত্তেজনা বাড়িয়ে তুলবে এবং একটি বৃহত্তর নিরাপত্তা সংকট তৈরি করবে।

সূত্র: রুবি-আলিম-সুবর্ণা,চায়না মিডিয়া গ্রুপ।



  
  সর্বশেষ
বিভেদ ভুলে সম্মিলিত প্রচেষ্টায় মানিকগঞ্জকে উন্নত জেলায় রূপান্তর সম্ভব: বিমানমন্ত্রী
বেসামরিক বিমান চলাচলে চীনের অগ্রযাত্রা, সি৯১৯-এর বিস্তার অব্যাহত
‘কমফর্ট উইমেন` ইস্যুতে অকল্যান্ডে কূটনৈতিক উত্তেজনা
সিচাংয়ের পরিবেশ সুরক্ষায় চীনেরনতুন পরিকল্পনা

প্রকাশক ও সম্পাদক : ফাতেমা ইসলাম তানিয়া
সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরেরপুল ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ।
২১৯ ফকিরেরপুল (১ম গলি ২য় তলা), মতিঝিল ঢাকা-১০০০ থেকে প্রকাশিত । মোবাইল : ০১৮৩৪-৮৯৮৫০৪ ই-মেইল :
E-mail : alordiganto2021@gmail.com