শনিবার, এপ্রিল ১৮, ২০২৬
  
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   জাতীয়
হজযাত্রা নির্বিঘ্নে আন্তরিকতা ও পেশাদারিত্ব নিশ্চিতের নির্দেশনা
  Date : 17-04-2026
Share Button

কামরুল হাসান : হজ ফ্লাইট-২০২৬ এর উদ্বোধনকে সামনে রেখে হজযাত্রীদের নির্বিঘ্ন, নিরাপদ ও সুশৃঙ্খল যাতায়াত নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি আন্তরিকতা ও পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশ দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা, এমপি।

বৃহস্পতিবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। আসন্ন হজ ফ্লাইটের সার্বিক প্রস্তুতি পর্যবেক্ষণের অংশ হিসেবে মন্ত্রী এ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে সংশ্লিষ্ট কর্মকর্তারা হজ ফ্লাইট পরিচালনা, যাত্রীসেবা, গ্রাউন্ড হ্যান্ডলিংসহ সার্বিক প্রস্তুতি বিষয়ে মন্ত্রীর কাছে বিস্তারিত উপস্থাপন করেন।

মন্ত্রী আফরোজা খানম বলেন, “হজযাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন করতে যে কোনো প্রয়োজনে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতা ও পেশাদারিত্ব নিশ্চিত করতে হবে।” তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রী বাংলাদেশ বিমানের ভাবমূর্তি আন্তর্জাতিক অঙ্গনে সুপ্রতিষ্ঠিত করতে এবং হজযাত্রীদের দুর্ভোগ লাঘবসহ সেবার মানোন্নয়নে সর্বোচ্চ গুরুত্বারোপ করেছেন। এর সঠিক বাস্তবায়নে সবাইকে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে।”

তিনি জোর দিয়ে বলেন, “হজযাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন, নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করা আমাদের সকলের নৈতিক ও পবিত্র দায়িত্ব।”

মন্ত্রী আরও নির্দেশনা দিয়ে বলেন, “হজযাত্রী ব্যবস্থাপনায় সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতা বজায় রাখতে হবে।” পাশাপাশি তিনি হজ ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

এসময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, এমপি; মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতার (এনডিসি); বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিকসহ মন্ত্রণালয় ও বেবিচকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, চলতি বছর বাংলাদেশের হজের উদ্বোধনী ফ্লাইটটি শুক্রবার দিবাগত রাত ১২টা ২০ মিনিটে ৪১৯ জন হজযাত্রী নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, সমন্বিত প্রস্তুতির ফলে এবারের হজযাত্রা হবে আরও সুশৃঙ্খল ও যাত্রীবান্ধব।



  
  সর্বশেষ
হজযাত্রা নির্বিঘ্নে আন্তরিকতা ও পেশাদারিত্ব নিশ্চিতের নির্দেশনা
চীন-পাকিস্তান অংশীদারিত্বে কৃষিতে প্রযুক্তির প্রয়োগ
চীন কূটনীতিতে ‘কৌশলগত সংকল্প` কেন এত গুরুত্বপূর্ণ
গার্ডেন এক্সপোতে টেকসই নগরায়ণের নতুন দিগন্ত

প্রকাশক ও সম্পাদক : ফাতেমা ইসলাম তানিয়া
সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরেরপুল ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ।
২১৯ ফকিরেরপুল (১ম গলি ২য় তলা), মতিঝিল ঢাকা-১০০০ থেকে প্রকাশিত । মোবাইল : ০১৮৩৪-৮৯৮৫০৪ ই-মেইল :
E-mail : alordiganto2021@gmail.com