শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
  
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাবাংলা
নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত, আহত ২
  Date : 16-04-2026
Share Button

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পূর্ব বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন।

বুধবার (১৫ এপ্রিল) রাত ১০টার সময় ফেনী-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের সেনের পুল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের নাম ইকবাল। তিনি বেগমগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের বাসিন্দা।

এ ঘটনায় আহতরা হলেন— চৌমুহনী পৌরসভার মাহবুব আলম (১৮)। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রামে স্থানান্তর (রেফার) করা হয়েছে। অন্য আহত হলেন— চৌমুহনী পৌরসভার মাহির (১৯) বর্তমানে নোয়াখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে সেনের পুল এলাকায় রাস্তা পার হচ্ছিলেন ইকবাল (৬০) নামের এক ব্যক্তি। এ সময় দ্রুতগতির একটি মোটরসাইকেলের সামনে তিনি পড়ে গেলে চালক নিয়ন্ত্রণ হারান এবং মোটরসাইকেলটি সড়কে আছড়ে পড়ে। ঠিক সেই মুহূর্তেই পেছন থেকে আসা অন্য একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণহীন ওই মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে পথচারীসহ দুই মোটরসাইকেলের চালক গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে নোয়াখালী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পথচারী ইকবালকে মৃত ঘোষণা করেন।

বেগমগঞ্জ মডেল থানার ওসি শামসুজ্জামান জানান, চৌমুহনীতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হওয়ার খবর পেয়েছি। বাকি দুইজন চিকিৎসাধীন রয়েছেন।



  
  সর্বশেষ
চীন-পাকিস্তান অংশীদারিত্বে কৃষিতে প্রযুক্তির প্রয়োগ
চীন কূটনীতিতে ‘কৌশলগত সংকল্প` কেন এত গুরুত্বপূর্ণ
গার্ডেন এক্সপোতে টেকসই নগরায়ণের নতুন দিগন্ত
আন্তর্জাতিক অঙ্গনে চীনা ভাষা শিক্ষায় নতুন প্রবণতা

প্রকাশক ও সম্পাদক : ফাতেমা ইসলাম তানিয়া
সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরেরপুল ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ।
২১৯ ফকিরেরপুল (১ম গলি ২য় তলা), মতিঝিল ঢাকা-১০০০ থেকে প্রকাশিত । মোবাইল : ০১৮৩৪-৮৯৮৫০৪ ই-মেইল :
E-mail : alordiganto2021@gmail.com