শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
  
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাবাংলা
ফুলবড়িয়ায় ভাতিজার হাতে চাচি খুন
  Date : 15-04-2026
Share Button

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় পাওনা টাকার জন্য চাচি আয়েশা খাতুনকে (৪০) ছুরিকাঘাত করে হত্যা করেছে ভাতিজা তৌহিদ হোসেন (১৮)।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার বাকতা ইউনিয়নের কৈয়ারচালা গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহতের স্বামীর নাম তারা মিয়া। তারা মিয়ার আপন ভাই লাল মিয়ার ছেলে তৌহিদ হোসেন।

এলাকাবাসী ও পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যায় নিজ বাড়িতে দুই শিশুর মাঝে ১০ টাকা পাওনা নিয়ে ঝগড়ার ঘটনা বড়দের ঝগড়ায় রূপ নেয়। কথা কাটাকাটির একপর্যায়ে নিহতের ভাসুরের ছেলে তোহিদ তার হাতে থাকা ধারাল ছুরি দিয়ে চাচিকে এলোপাতাড়ি আঘাত করে। এতে ঘটনাস্থলেই চাচি মারা যায়।

ফুলবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল্লাহ সাইফ জানান, হত্যায় জড়িত অভিযুক্তকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



  
  সর্বশেষ
চীন-পাকিস্তান অংশীদারিত্বে কৃষিতে প্রযুক্তির প্রয়োগ
চীন কূটনীতিতে ‘কৌশলগত সংকল্প` কেন এত গুরুত্বপূর্ণ
গার্ডেন এক্সপোতে টেকসই নগরায়ণের নতুন দিগন্ত
আন্তর্জাতিক অঙ্গনে চীনা ভাষা শিক্ষায় নতুন প্রবণতা

প্রকাশক ও সম্পাদক : ফাতেমা ইসলাম তানিয়া
সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরেরপুল ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ।
২১৯ ফকিরেরপুল (১ম গলি ২য় তলা), মতিঝিল ঢাকা-১০০০ থেকে প্রকাশিত । মোবাইল : ০১৮৩৪-৮৯৮৫০৪ ই-মেইল :
E-mail : alordiganto2021@gmail.com