বুধবার, নভেম্বর ২৫, ২০২৬
  
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   খেলাধুলা
বনাট্য আয়োজনে `ডিএনসিসি কাপ-২০২৬` ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  Date : 25-11-2026
Share Button

ঝমকালো, বনাট্য ও বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়েছে ‘ডিএনসিসি কাপ-২০২৬। তৃণমূল পর্যায় থেকে নতুন ফুটবল প্রতিভা তুলে আনা এবং তরুণদের খেলার মাঠে ফিরিয়ে আনার লক্ষ্য নিয়ে আগামী ৪ ডিসেম্বর থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) বিভিন্ন এলাকার মাঠে শুরু হবে এ প্রতিযোগিতা। এতে পুরুষ ও নারী বিভাগে ১০টি করে মোট ২০টি দল অংশ নেবে। মঙ্গলবার (২৪ নভেম্বর) ঢাকা উত্তর সিটি করপোরেশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রতিযোগিতার লোগো, ট্রফি ও বিভিন্ন দলের জার্সি উন্মোচন করা হয়। স্থানীয় একটি হোটেলে ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টনের সভাপতিত্বে প্রধান অতিথি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত এমপি মহোদয় আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন।

এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মীর শাহে আলম, এমপি, প্রতিমন্ত্রী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, শরিফুল আলম, এমপি, প্রতিমন্ত্রী, বস্ত্র ও পাট মন্ত্রণালয়, মো. আমিনুল হক, প্রতিমন্ত্রী, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, প্রশাসক, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, এস এম জাহাঙ্গীর হোসেন, এমপি, ঢাকা ১৮ সংসদীয় আসন ।

প্রধান অতিথির বক্তব্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত বলেন, নগর উন্নয়ন কেবল রাস্তাঘাট ও অবকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়। নগরবাসীর সুস্থতা নিশ্চিত করা এবং তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করাও উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশ। ফুটবল মানুষের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ তৈরিতে ভূমিকা রাখে উল্লেখ করে তিনি বলেন, খেলাধুলার সুযোগ বাড়ানো গেলে তরুণদের মাদক, অপরাধ ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখা সহজ হবে।


ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, নগরবাসীকে সেবা দেওয়ার পাশাপাশি তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করাও সিটি করপোরেশনের দায়িত্ব। আগামী ৪ ডিসেম্বর বিভিন্ন এলাকার মাঠে একযোগে প্রতিযোগিতার খেলা শুরু হবে জানিয়ে তিনি আয়োজন সফল করতে স্থানীয় জনপ্রতিনিধি, সংশ্লিষ্ট কর্মকর্তা ও দল পরিচালকদের সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য, পুরুষ বিভাগে অংশ নেওয়া দলগুলো হলো—উত্তরা রয়্যালস, মিরপুর রয়্যাল কিংস, মহাখালী ম্যাভেরিকস, মোহাম্মদপুর টাইগার্স, এফসি দিয়াবাড়ি রোভার্স, দক্ষিণখান ডমিনেটর্স, উত্তরখান ব্রেভার্স, ভাটারা ভাইকিংস ও বাড্ডা চ্যালেঞ্জার্স। নারী বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করবে উত্তরা কুইনস, মিরপুর রয়্যাল কুইনস, মহাখালী মার্ভেলস, মোহাম্মদপুর পার্লস, এফসি দিয়াবাড়ি ভ্যালকিরিজ, দক্ষিণখান ড্যাশার্স, উত্তরখান টাইগ্রেসেস, ভাটারা ভরটেক্স ও বাড্ডা লাইটনিং। ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১০টি এলাকার প্রতিনিধিত্বকারী দলগুলো প্রতিযোগিতায় অংশ নেবে। মিরপুর, উত্তরা ও মোহাম্মদপুরসহ চারটি মাঠে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো।



  
  সর্বশেষ
বনাট্য আয়োজনে `ডিএনসিসি কাপ-২০২৬` ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
থিয়াংকং মহাকাশ স্টেশনে ছয় মাসের অভিযান: পেলোড বিশেষজ্ঞ হিসেবে সব দায়িত্ব সফলভাবে সম্পন্ন করলেন লি
ফিলিস্তিনিদের প্রতি সংহতির আন্তর্জাতিক দিবসে সি চিন পিংয়ের অভিনন্দনবার্তা: ‘দুই রাষ্ট্র সমাধান` বাস্তবায়নের আহ্বান
কৃত্রিম বুদ্ধিমত্তা ও নতুন জ্বালানিচালিত যানবাহন খাতে মেধা আকর্ষণে ছোংছিংয়ে আন্তর্জাতিক সম্মেলন

প্রকাশক ও সম্পাদক : ফাতেমা ইসলাম তানিয়া
সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরেরপুল ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ।
২১৯ ফকিরেরপুল (১ম গলি ২য় তলা), মতিঝিল ঢাকা-১০০০ থেকে প্রকাশিত । মোবাইল : ০১৮৩৪-৮৯৮৫০৪ ই-মেইল :
E-mail : alordiganto2021@gmail.com