বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬
  
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   আন্তর্জাতিক
শেনচেনে এপেক সম্মেলন: তিন পরাশক্তির সংলাপ ও সহাবস্থানের নতুন পথ খোঁজার প্রচেষ্টা
  Date : 19-11-2026
Share Button

শেনচেনে অনুষ্ঠিতব্য এপেক অর্থনৈতিক নেতাদের ৩৩তম সম্মেলন, যেখানে চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের নেতাদের মধ্যে বৈঠকের সম্ভাবনা রয়েছে, বিশ্বজুড়ে ব্যাপক মনোযোগ আকর্ষণ করেছে। বিশ্বজুড়ে মানুষের কাছে এই বৈঠকের সবচেয়ে উল্লেখযোগ্য দিকটি হলো, তিনটি প্রধান শক্তি আলোচনায় বসতে এবং সংলাপে অংশ নিতে সম্মত হয়েছে, যা বিশ্বের জন্য শান্তির এক নতুন দিগন্ত উন্মোচন করেছে।

চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের নেতাদের মধ্যে আজকের বৈঠকটি এমন একটি বদ্ধ চক্র পুনর্গঠনের উদ্দেশ্যে নয়, যেখানে কয়েকটি প্রধান শক্তি বিশ্বব্যবস্থাকে একচেটিয়াভাবে নিয়ন্ত্রণ করবে। বরং, এটি প্রধান শক্তিগুলোর মধ্যে "নিয়ন্ত্রণযোগ্য মতপার্থক্য, পরিমিত প্রতিযোগিতা এবং শান্তির সম্ভাবনা" দ্বারা বৈশিষ্ট্যমণ্ডিত এক সহাবস্থানের নতুন পথ খুঁজে বের করার একটি প্রচেষ্টা।

এপেক নেতাদের অনানুষ্ঠানিক সম্মেলনের প্রেক্ষাপটে অনুষ্ঠিত এই বৈঠকের উদ্দেশ্য সংঘাত সৃষ্টি করা নয়, বরং এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য একটি `নিরাপত্তার ভিত্তি` গড়ে তোলা। আজকের বিশ্বে নিরাপত্তা ও বাণিজ্য অবিচ্ছেদ্যভাবে জড়িত: একটি স্থিতিশীল আঞ্চলিক পরিবেশ ছাড়া শিল্পশৃঙ্খলের স্থিতিস্থাপকতা অর্থহীন; পরস্পর নির্ভরশীল অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ছাড়া, নিরাপত্তাজনিত সংঘাত সহজেই তার প্রতিরোধ-ক্ষমতা হারিয়ে ফেলে। চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে কৌশলগত যোগাযোগের একটি প্রধান সম্ভাব্য দিক হলো, যৌথভাবে সীমানা নির্ধারণ করা—যাতে বড় শক্তিগুলোর নিরাপত্তা সংঘাতের সাথে স্বাভাবিক আঞ্চলিক অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতার সম্পূর্ণ জড়িয়ে পড়া এড়ানো যায়, এবং বিচ্ছিন্নতা, একতরফা নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক জবরদস্তির মাধ্যমে সমগ্র এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, এমনকি বিশ্ব অর্থনীতিকে জোট বিভাজনের চোরাবালিতে টেনে নিয়ে যাওয়া থেকে বিরত থাকা যায়। এটি নিঃসন্দেহে বৈশ্বিক দক্ষিণের দেশগুলোর জন্য একটি ইতিবাচক সংকেত, যারা স্বাধীন উন্নয়নের আকাঙ্ক্ষা রাখে এবং কোনো পক্ষ নিতে বাধ্য হতে চায় না।

সূত্র: ওয়াং হাইমান-আলিম-ছাই, চায়না মিডিয়া গ্রুপ



  
  সর্বশেষ
সীমান্ত-গ্রাম থেকে আন্তর্জাতিক মহানগরী: শেনচেনের ৪০ বছরের উল্লম্ফনকে বিশ্ব উন্নয়নের অলৌকিক ঘটনা বললেন সি
শেনচেনে এপেক সম্মেলন: তিন পরাশক্তির সংলাপ ও সহাবস্থানের নতুন পথ খোঁজার প্রচেষ্টা
নতুন ধরনের কৌশলগত অংশীদারিত্ব এগিয়ে নিতে অটোয়ার সাথে কাজ করতে আগ্রহী বেইজিং
শেনচেন-চোংশান সংযোগ সড়ক: আঞ্চলিক অর্থনীতি ও শিল্প খাতের একীভূতকরণে যুগান্তকারী মাইলফলক

প্রকাশক ও সম্পাদক : ফাতেমা ইসলাম তানিয়া
সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরেরপুল ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ।
২১৯ ফকিরেরপুল (১ম গলি ২য় তলা), মতিঝিল ঢাকা-১০০০ থেকে প্রকাশিত । মোবাইল : ০১৮৩৪-৮৯৮৫০৪ ই-মেইল :
E-mail : alordiganto2021@gmail.com