বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬
  
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   আন্তর্জাতিক
নতুন ধরনের কৌশলগত অংশীদারিত্ব এগিয়ে নিতে অটোয়ার সাথে কাজ করতে আগ্রহী বেইজিং
  Date : 19-11-2026
Share Button

চীনের প্রেসিডেন্ট সি চিন পিং, (মঙ্গলবার) সকালে শেনচেনে, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে এক বৈঠকে মিলিত হন। কার্নি এপেক নেতাদের অনানুষ্ঠানিক সম্মেলনে যোগ দিতে চীনে এসেছেন।

বৈঠকে প্রেসিডেন্ট সি বলেন, চীন ও কানাডা এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ দুই দেশ। দু’দেশের সম্পর্কের উন্নতি ও বিকাশ, উভয় দেশের জনগণের জন্য কল্যাণকর এবং এটি বিশ্বের শান্তি, স্থিতিশীলতা, উন্নয়ন ও সমৃদ্ধি বজায় রাখতেও সহায়ক।

তিনি আরও বলেন, বিগত বছরগুলোতে চীন-কানাডা সম্পর্কের বিকাশ থেকে আমরা যে গুরুত্বপূর্ণ শিক্ষা লাভ করেছি তা হলো, পারস্পরিক শ্রদ্ধা, সমতা ও পারস্পরিক সুবিধা এবং মতপার্থক্য বজায় রেখে অভিন্ন ভিত্তি খোঁজা সংশ্লিষ্ট সবার জন্য কল্যাণকর। দু’দেশের মধ্যে নতুন ধরনের কৌশলগত অংশীদারিত্বকে ক্রমাগত এগিয়ে নিয়ে যেতে, চীন কানাডার সাথে কাজ করতে ইচ্ছুক।

জবাবে কার্নি বলেন, চলতি বছরের শুরুতে প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সাথে তাঁর বৈঠকে, কানাডা ও চীনের মধ্যে নতুন ধরনের কৌশলগত অংশীদারিত্ব প্রতিষ্ঠার পর থেকে, দ্বিপাক্ষিক সম্পর্ক একটি সঠিক উন্নয়নপথে প্রবেশ করেছে। দু’দেশের বিভিন্ন বিভাগের মধ্যে আদান-প্রদান বেড়েছে, বাণিজ্যের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতায় যথেষ্ট অগ্রগতি হয়েছে। এটি সম্পূর্ণরূপে প্রমাণ করে যে, দু’দেশ পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে সহযোগিতাকে এগিয়ে নিতে এবং গভীরতর করতে পারে।

তিনি আরও বলেন, কানাডা চীনের সাথে পারস্পরিক আস্থা বাড়াতে, এবং বাণিজ্য, বিনিয়োগ, নতুন শক্তি, কৃষিপণ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা, পর্যটনসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদার করতে আগ্রহী।

সূত্র: ওয়াং হাইমান-আলিম-ছাই, চায়না মিডিয়া গ্রুপ



  
  সর্বশেষ
সীমান্ত-গ্রাম থেকে আন্তর্জাতিক মহানগরী: শেনচেনের ৪০ বছরের উল্লম্ফনকে বিশ্ব উন্নয়নের অলৌকিক ঘটনা বললেন সি
শেনচেনে এপেক সম্মেলন: তিন পরাশক্তির সংলাপ ও সহাবস্থানের নতুন পথ খোঁজার প্রচেষ্টা
নতুন ধরনের কৌশলগত অংশীদারিত্ব এগিয়ে নিতে অটোয়ার সাথে কাজ করতে আগ্রহী বেইজিং
শেনচেন-চোংশান সংযোগ সড়ক: আঞ্চলিক অর্থনীতি ও শিল্প খাতের একীভূতকরণে যুগান্তকারী মাইলফলক

প্রকাশক ও সম্পাদক : ফাতেমা ইসলাম তানিয়া
সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরেরপুল ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ।
২১৯ ফকিরেরপুল (১ম গলি ২য় তলা), মতিঝিল ঢাকা-১০০০ থেকে প্রকাশিত । মোবাইল : ০১৮৩৪-৮৯৮৫০৪ ই-মেইল :
E-mail : alordiganto2021@gmail.com