এপেকের নেতাদের ৩৩তম অনানুষ্ঠানিক সম্মেলনের প্রাক্কালে, চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি) এবং কুয়াংতোং প্রাদেশিক গণসরকারের যৌথ উদ্যোগে, “পর্বত ও সমুদ্রের যুগপৎ দ্যুতি, সম্প্রীতিতে সৌন্দর্য--এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সাংস্কৃতিক বিনিময় অনুষ্ঠান এবং `অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্যে চীন` শীর্ষক বিশেষ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান”, (রোববার) শেনচেনে আয়োজিত হয়।
এপেক সদস্যদের রাজনীতিবিদ, ব্যবসায়ী, একাডেমিক মহল, সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থা ও আন্তর্জাতিক প্রধান তথ্যমাধ্যমের প্রতিনিধিগণ এবং চীনে নিযুক্ত কূটনীতিবিদ ও শিল্পী প্রতিনিধিসহ দেড় শতাধিক দেশি-বিদেশি অতিথি এতে অংশ নেন। একই দিনে, “অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্যে চীন” শীর্ষক বিশেষ প্রদর্শনীর উদ্বোধন করা হয়।
৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্ট ডক্টর খলিলুর রহমান ভিডিও-লিঙ্কের মাধ্যমে অনুষ্ঠানে ভাষণ দেন। সিপিসি কেন্দ্রীয় কমিটির প্রচার বিভাগের উপমন্ত্রী, সিএমজি’র প্রধান শেন হাইশিয়ং, কুয়াংতোং প্রদেশের রাজনৈতিক পরামর্শ সম্মেলনের চেয়ারম্যান লিন খ্যছিং, এপেকের সচিবালয়ের নির্বাহী পরিচালক এদুয়ার্দো পেড্রোসা, রাশিয়ার সংস্কৃতিমন্ত্রী ওলগা বোরিসোভনা লিউবিমোভা, এপি’র প্রধান ও সিইও ডেইজি ভিরাসিংহাম, মেককোর জাতীয় পাবলিক সাংস্কৃতিক টেলিভিশনের পরিচালক আলোনসো মিলান জেপেদা, এবং পিংআন গ্রুপের প্রেসিডেন্ট মা মিংজে অনুষ্ঠানে অংশ নেন এবং ভাষণ দেন। সিএমজি’র বেশ কয়েকটি উচ্চমানের অনুষ্ঠান এবং সমন্বিত গণমাধ্যম কার্যক্রম এতে প্রদর্শিত হয়।
“অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্যে চীন” শীর্ষক বিশেষ প্রদর্শনী ১৫ থেকে ২২ নভেম্বর পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
সূত্র: প্রেমা-আলিম-ছাই, চায়না মিডিয়া গ্রুপ