বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬
  
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   আন্তর্জাতিক
তাইওয়ান প্রণালীর দুই পারের আধ্যাত্মিক বন্ধন: ফুচিয়ানে ২৮তম মেইচৌ মাজু সাংস্কৃতিক পর্যটন উৎসব অনুষ্ঠিত
  Date : 18-11-2026
Share Button

সম্প্রতি, চীনের ফুচিয়ান প্রদেশের ফুথিয়ানের মেইচৌ দ্বীপে, বিংউ বর্ষ (২০২৬)-এর শরৎকালীন মাজু পূজা অনুষ্ঠান এবং ২৮তম মেইচৌ মাজু সাংস্কৃতিক পর্যটন উৎসব জাঁকজমকের সাথে আয়োজিত হয়। চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক (সিজিটিএন) বিশ্বজুড়ে এটি সরাসরি সম্প্রচার করে, যা দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

মাজু সংস্কৃতি ‘নৈতিক সততা, পরোপকার ও বিশ্বজনীন ভালোবাসা’-র মূল চেতনাকে ধারণ করে। এটি তাইওয়ান প্রণালীর দুই পারের মধ্যে একটি গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক বন্ধন, যা বিশ্বজুড়ে চীনা জনগণের মধ্যে আবেগিক সংযোগ বজায় রাখে এবং চীনা ও বিদেশি সভ্যতার মধ্যে আদান-প্রদান ও পারস্পরিক শিক্ষাকে উৎসাহিত করে।

এবারের উৎসব সরাসরি সম্প্রচার হয় সিজিটিএনের ম্যান্ডারিন, মিনান উপভাষা, হাক্কা, ক্যান্টনিজ, টিওচিউ এবং ইংরেজি ভাষা চ্যানেলে। অনুষ্ঠানে মাজু পূজা পদ্ধতির হাজার বছরের পুরোনো বংশধারা অনুসন্ধান করতে এবং এই বিশ্বাস সংস্কৃতির সমসাময়িক তাৎপর্য ব্যাখ্যা করার জন্য ১১ জন প্রখ্যাত বিশেষজ্ঞকে আমন্ত্রণ জানানো হয়। দেশ-বিদেশের একাধিক গণমাধ্যম সিসিটিভির সরাসরি সম্প্রচারিত ফুটেজ ও তথ্যের ভিত্তিতে সংবাদ প্রচার করে।

সূত্র: ছাই-আলিম-প্রেমা, চায়না মিডিয়া গ্রুপ



  
  সর্বশেষ
সীমান্ত-গ্রাম থেকে আন্তর্জাতিক মহানগরী: শেনচেনের ৪০ বছরের উল্লম্ফনকে বিশ্ব উন্নয়নের অলৌকিক ঘটনা বললেন সি
শেনচেনে এপেক সম্মেলন: তিন পরাশক্তির সংলাপ ও সহাবস্থানের নতুন পথ খোঁজার প্রচেষ্টা
নতুন ধরনের কৌশলগত অংশীদারিত্ব এগিয়ে নিতে অটোয়ার সাথে কাজ করতে আগ্রহী বেইজিং
শেনচেন-চোংশান সংযোগ সড়ক: আঞ্চলিক অর্থনীতি ও শিল্প খাতের একীভূতকরণে যুগান্তকারী মাইলফলক

প্রকাশক ও সম্পাদক : ফাতেমা ইসলাম তানিয়া
সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরেরপুল ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ।
২১৯ ফকিরেরপুল (১ম গলি ২য় তলা), মতিঝিল ঢাকা-১০০০ থেকে প্রকাশিত । মোবাইল : ০১৮৩৪-৮৯৮৫০৪ ই-মেইল :
E-mail : alordiganto2021@gmail.com