সোমবার, নভেম্বর ১৬, ২০২৬
  
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   আন্তর্জাতিক
সিউল ও ওয়াশিংটনের প্রতিনিধিদের সঙ্গে বেইজিংয়ে চীনা পররাষ্ট্রমন্ত্রীর পৃথক সংলাপ
  Date : 15-11-2026
Share Button

চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বেইজিংয়ে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো হিউন এবং মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে আলাদা বৈঠকে মিলিত হন।

চো হিউনের সঙ্গে বৈঠকে ওয়াং ই বলেন, গত বছরের শেষ নাগাদ থেকে প্রেসিডেন্ট সি চিন পিং এবং প্রেসিডেন্ট লি জে-মিউং পর্যায়ক্রমে একে অপরের দেশ সফর করেছেন। এ সফর দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে ভূমিকা রেখেছে। চলতি বছর দু’দেশের বাণিজ্যের পরিমাণ আবারও নতুন রেকর্ড সৃষ্টি করেছে; মানুষে মানুষে যোগাযোগ কোটি পার্সন-টাইমসে পৌঁছাতে পারে বলে আশা করা হচ্ছে।

তিনি আরও বলেন, চীন দক্ষিণ কোরিয়ার সাথে ঐতিহ্যবাহী সহযোগিতার ভিত্তিতে নবোদিত ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণ করে অর্থনৈতিক প্রবৃদ্ধির নতুন চালিকাশক্তি লালনের মাধ্যমে ক্রমাগত সাধারণ স্বার্থ প্রসারিত করতে ইচ্ছুক।

জবাবে চো হিউন বলেন, তাঁর সরকার ‘এক-চীননীতি’-কে সম্মান করে। দক্ষিণ কোরিয়া এপেক ‘চীনা বর্ষ’-এর সাফল্য কামনা করে এবং চীনের সাথে দ্বিপাক্ষিক সহযোগিতা ত্বরান্বিত করে দু’দেশের জনগণের জন্য আরও কল্যাণ সৃষ্টি করতে চায়।

একই দিন ওয়াং ই বেইজিংয়ে চীন-মার্কিন রাজনৈতিক পার্টি সংলাপে অংশগ্রহণকারী মার্কিন প্রতিনিধিদের সাথে এক বৈঠকে মিলিত হন। বৈঠকে ওয়াং ই বলেন, বড় দেশ হিসেবে চীন ও যুক্তরাষ্ট্রের উচিত নিরন্তর সংলাপ ও বিনিময়ের মাধ্যমে পারস্পরিক কল্যাণকর সহযোগিতার ক্ষেত্র বাড়ানো; দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তি সুসংহত করার পাশাপাশি বিশ্বের শান্তি ও স্থিতিশীলতা রক্ষার জন্য প্রচেষ্টা চালানো। দু’পক্ষের উচিত পারস্পরিক সম্মান, শান্তিপূর্ণ সহাবস্থান ও কল্যাণকর ধারণা পোষণ করা এবং দু’দেশের রাষ্ট্রপ্রধানদের ঐকমত্যকে বাস্তবে রূপ দেওয়া।

এ সময় মার্কিন প্রতিনিধিরা প্রেসিডেন্ট সি’র উত্থাপিত ‘৫ বছরে ১ লক্ষ’ শীর্ষক উদ্যোগকে স্বাগত জানান এবং মার্কিন-চীন সম্পর্কের সুস্থ ও স্থিতিশীল উন্নয়নের জন্য চেষ্টা চালাতে আগ্রহ প্রকাশ করেন।

সূত্র: প্রেমা-আলিম-ছাই, চায়না মিডিয়া গ্রুপ



  
     আন্তর্জাতিক
সিউল ও ওয়াশিংটনের প্রতিনিধিদের সঙ্গে বেইজিংয়ে চীনা পররাষ্ট্রমন্ত্রীর পৃথক সংলাপ
বিশ্ব চীনা ভাষা সম্মেলন ২০২৬: মানসম্মত ভাষা শিক্ষার প্রসারে চার দফা প্রস্তাব চীনের
শেনচেনে এপেক ব্যবসায়িক পরামর্শক পরিষদের চতুর্থ বৈঠক শুরু, অংশ নিচ্ছেন ২১ অর্থনীতির প্রতিনিধি
চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব লাতিন আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলের উৎপাদনশীলতা বাড়াবে: নির্বাহী সচিব
জাপানি সামরিকবাদের পুনরুত্থান ও ইতিহাস বিকৃতির বিরুদ্ধে আন্তর্জাতিক সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান বেইজিংয়ের
‘সার্বভৌমত্ব থেকে সহযোগিতা`: আন্তর্জাতিক আইনের ভিত্তিতে বহুমেরুর বিশ্ব গঠনের ডাক জাতিসংঘ মহাসচিবের
  সর্বশেষ
সড়ক দুর্ঘটনায় হতাহতদের স্মরণে বিশ্ব দিবস: সড়কের মড়ক আর নয়
সিউল ও ওয়াশিংটনের প্রতিনিধিদের সঙ্গে বেইজিংয়ে চীনা পররাষ্ট্রমন্ত্রীর পৃথক সংলাপ
বিশ্ব চীনা ভাষা সম্মেলন ২০২৬: মানসম্মত ভাষা শিক্ষার প্রসারে চার দফা প্রস্তাব চীনের
শেনচেনে এপেক ব্যবসায়িক পরামর্শক পরিষদের চতুর্থ বৈঠক শুরু, অংশ নিচ্ছেন ২১ অর্থনীতির প্রতিনিধি

প্রকাশক ও সম্পাদক : ফাতেমা ইসলাম তানিয়া
সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরেরপুল ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ।
২১৯ ফকিরেরপুল (১ম গলি ২য় তলা), মতিঝিল ঢাকা-১০০০ থেকে প্রকাশিত । মোবাইল : ০১৮৩৪-৮৯৮৫০৪ ই-মেইল :
E-mail : alordiganto2021@gmail.com