শনিবার, নভেম্বর ৭, ২০২৬
  
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   আন্তর্জাতিক
শাসনব্যবস্থার ঐতিহাসিক চক্র ভাঙতে সিপিসির জোড়া পথ: জনগণের তদারকি ও আত্মবিপ্লব
  Date : 06-11-2026
Share Button

 

স্থানীয় সময় ৩ নভেম্বর (মঙ্গলবার), চায়না মিডিয়া গ্রুপ, ফ্রান্সে নিযুক্ত চীনা দূতাবাস, লিওঁতে চীনের কনস্যুলেট জেনারেল এবং লিওঁ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির যৌথ উদ্যোগে ফ্রান্সের লিওঁ শহরে ‘চীনের শাসনব্যবস্থা ও বিশ্ব উন্নয়ন’ শীর্ষক বৈশ্বিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। এতে চীন ও ফ্রান্সের রাজনৈতিক, ব্যবসায়িক ও শিক্ষা মহলের প্রায় একশ প্রতিনিধি অংশ নিয়ে চীনের শাসনব্যবস্থার অভিজ্ঞতা এবং চীন-ফ্রান্স সহযোগিতার সম্ভাবনা নিয়ে গভীর আলোচনা করেন।

চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির প্রচার বিভাগের উপমন্ত্রী এবং চায়না মিডিয়া গ্রুপের মহাপরিচালক শেন হাইসিয়োং ভিডিও ভাষণে বলেন, চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) বিশতম কেন্দ্রীয় কমিটির পঞ্চম পূর্ণাঙ্গ অধিবেশন সম্প্রতি বেইজিংয়ে শেষ হয়েছে। এ অধিবেশনে নতুন যুগে চীনের সার্বিক ও কঠোরভাবে দল পরিচালনার সফলতা ও অভিজ্ঞতার গভীর পর্যালোচনা করা হয়েছে এবং এ কার্যক্রম অব্যাহত রাখার বিষয়ে বিস্তারিত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

তিনি বলেন, গত এক শতাব্দীরও বেশি সময়ের দিকে ফিরে তাকালে দেখা যায়, সিপিসির অসাধারণ অর্জন মানবজাতির রাজনৈতিক সভ্যতার ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় রচনা করেছে। শাসনব্যবস্থার উত্থান-পতনের ঐতিহাসিক চক্র থেকে বেরিয়ে আসার দুটি পথ খুঁজে পেয়েছে সিপিসি। একটি হলো জনগণের মাধ্যমে সরকারকে তদারকি করা এবং অপরটি আত্মবিপ্লব। এটি সিপিসির এক অনন্য উদ্ভাবন, যা মার্কসবাদী রাজনৈতিক দল গঠনের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

তিনি আরও বলেন, বর্তমানে বিশ্বে শতাব্দীর নজিরবিহীন পরিবর্তন দ্রুততর হচ্ছে। মানবজাতি আবারও কোন পথে এগোবে, সেই সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছে। ক্রমবর্ধমানসংখ্যক দেশ ও রাজনৈতিক দল ‘চীনের শাসনব্যবস্থা’ থেকে শিক্ষা নিয়ে নিজেদের জাতীয় বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ উন্নয়ন ও পরিচালনার পথ খুঁজছে।

তিনি আশা প্রকাশ করেন, সিপিসির এই অধিবেশন বিশ্বের রাজনৈতিক দলগুলোর গঠন, রাষ্ট্র পরিচালনা এবং বৈশ্বিক শাসনব্যবস্থার উন্নয়নে মূল্যবান দিকনির্দেশনা দেবে। একই সঙ্গে সংঘাত ও অস্থিরতায় জর্জরিত বিশ্বে আরও বেশি মূল্যবান অবদান রাখবে।

লিখিত বক্তব্যে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী তেং লি বলেন, চীনের কমিউনিস্ট পার্টির বিশতম কেন্দ্রীয় কমিটির পঞ্চম পূর্ণাঙ্গ অধিবেশন সফলভাবে অনুষ্ঠিত হওয়ায় ‘চীনের শাসনব্যবস্থা’ পর্যবেক্ষণের একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি হয়েছে। এ প্রেক্ষাপটে ‘চীনের শাসনব্যবস্থা ও বিশ্ব উন্নয়ন’ শীর্ষক বৈশ্বিক সংলাপের ফ্রান্স পর্বের আয়োজন যথাসময়ে অনুষ্ঠিত হয়েছে।

চীনের লিওঁ কনস্যুলেট জেনারেলের কনসাল জেনারেল ইউ চিয়াং বলেন, চীনের কমিউনিস্ট পার্টির নেতৃত্বই ‘চীনের শাসনব্যবস্থার’ মূল রহস্য। ২০২৬ সালের প্রথম তিন প্রান্তিকে চীনের অর্থনীতি স্থিতিশীল অগ্রগতির ধারা বজায় রেখেছে। উচ্চপ্রযুক্তি শিল্পে বিদেশি বিনিয়োগ আকর্ষণে উল্লেখযোগ্য সাফল্য এসেছে এবং চীনে ফ্রান্সের বিনিয়োগও উল্লেখযোগ্য হারে বেড়েছে।

লিওঁ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভাইস প্রেসিডেন্ট টমাস সাঁ-মার্কো লিওঁতে এ আয়োজনের জন্য চায়না মিডিয়া গ্রুপ ও চীনের লিওঁ কনস্যুলেট জেনারেলকে আন্তরিক ধন্যবাদ ও উষ্ণ স্বাগত জানান। তিনি বলেন, চীন ও ফ্রান্সের অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা কেবল প্রচলিত বাণিজ্যিক লেনদেনের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়; বরং দীর্ঘমেয়াদি উন্নয়নের ভিত্তিতে এ সহযোগিতা আরও বিস্তৃত করা প্রয়োজন।

নতুন চীন-ফ্রান্স বিশ্ববিদ্যালয় সমিতির ভাইস প্রেসিডেন্ট অ্যালাঁ লাবাত বলেন, এ সংলাপ চীন ও ফ্রান্সের মধ্যে পারস্পরিক বোঝাপড়া বাড়ানো এবং দ্বিমুখী যোগাযোগ ও বিনিময় গভীর করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে।

তিনি আরও বলেন, ইউরোপ ও চীনের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের পরিসর অনেক বিস্তৃত এবং বহুমাত্রিক। দুই পক্ষের শিল্পখাতের মধ্যে সহযোগিতা ও পারস্পরিক নির্ভরতার ভিত্তিও অত্যন্ত মজবুত। ফলে পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নের ক্ষেত্রে ব্যাপক সম্ভাবনা রয়েছে।

সূত্র: শিশির-আলিম-আকাশ,চায়না মিডিয়া গ্রুপ



  
  সর্বশেষ
শতবর্ষী দলের দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিতে সিপিসির কৌশলগত প্রাতিষ্ঠানিক ব্যবস্থা
শাসনব্যবস্থার ঐতিহাসিক চক্র ভাঙতে সিপিসির জোড়া পথ: জনগণের তদারকি ও আত্মবিপ্লব
লানছাং-মেকং সহযোগিতা আঞ্চলিক অংশীদারিত্বের ‘সোনালী মডেল`: ওয়াং ই
কুয়েত সিটিতে ‘চীনের শাসন ও বিশ্ব উন্নয়ন` শীর্ষক বৈশ্বিক সংলাপ অনুষ্ঠিত

প্রকাশক ও সম্পাদক : ফাতেমা ইসলাম তানিয়া
সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরেরপুল ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ।
২১৯ ফকিরেরপুল (১ম গলি ২য় তলা), মতিঝিল ঢাকা-১০০০ থেকে প্রকাশিত । মোবাইল : ০১৮৩৪-৮৯৮৫০৪ ই-মেইল :
E-mail : alordiganto2021@gmail.com