স্থানীয় সময় ৩ নভেম্বর, চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি), কুয়েতে চীনের দূতাবাস এবং কুয়েত-চীন মৈত্রী ক্লাব যৌথভাবে ‘চীনের শাসন ও বিশ্ব উন্নয়ন’ শীর্ষক সংলাপ কুয়েত সিটিতে আয়োজন করে।
চায়না মিডিয়া গ্রুপের মহাপরিচালক শেন হাইসিউং সংলাপে ভিডিও-ভাষণ দেন এবং কুয়েতে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াং সিন, কুয়েতের রাজপরিবারের সদস্য ও কুয়েত-চীন মৈত্রী ক্লাবের চেয়ারম্যান প্রিন্সেস আনুদ আস-সাবাহ অনুষ্ঠানে উপস্থিত থেকে ভাষণ দেন।
চীন ও কুয়েতের বিভিন্ন মহলের প্রতিনিধিসহ শতাধিক অতিথি, চীনের জাতীয় শাসনের অভিজ্ঞতা, চীন-কুয়েত উন্নয়ন কৌশলের সমন্বয় এবং বাস্তবসম্মত সহযোগিতার সম্ভাবনা বিষয়ে গভীরভাবে মতবিনিময় করেন।
শেন হাইসিউং বলেন, আজকের চীনকে বুঝতে হলে অবশ্যই চীনা কমিউনিস্ট পার্টিকে বুঝতে হবে। চায়না মিডিয়া গ্রুপের সিজিটিএনের একটি বৈশ্বিক জরিপে দেখা গেছে: বিশ্বের বিভিন্ন অঞ্চলের উত্তরদাতাদের চোখে, চীনা কমিউনিস্ট পার্টি দলের নেতৃত্ব ধরে রাখা ও উন্নত করার একটি প্রাতিষ্ঠানিক নিয়ম-কানুন গড়ে তুলেছে এবং তাকে বাস্তব জাতীয় শাসনের সুবিধায় রূপান্তরিত করেছে—এটি পশ্চিমা রাজনৈতিক দলগুলোর থেকে ভিন্ন একটি কার্যকর শাসনপথ প্রদান করে এবং আরও ভালো রাজনৈতিক দলীয় মডেল উপস্থাপন করে।
সূত্র: আকাশ-আলিম-শিশির,চায়না মিডিয়া গ্রুপ