সোমবার, নভেম্বর ২, ২০২৬
  
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   আন্তর্জাতিক
সমুদ্র পূর্বাভাসের সংখ্যাতাত্ত্বিক মডেল ‘মাচু`র নতুন সংস্করণ প্রকাশ করল চীন
  Date : 01-11-2026
Share Button

 

আন্তর্জাতিক: ১ নভেম্বর (রোববার) চীনের গভীর সমুদ্র ও মেরু অঞ্চলে অনুসন্ধান এবং সমুদ্রপথের নিরাপত্তাসহ গুরুত্বপূর্ণ চাহিদা পূরণের লক্ষ্যে, প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয়ের জাতীয় সামুদ্রিক পরিবেশ পূর্বাভাস কেন্দ্র নিজস্ব উদ্যোগে উদ্ভাবিত ‘মাচু’ সমুদ্র পূর্বাভাসের সংখ্যাতাত্ত্বিক মডেলের ২.০ সংস্করণ প্রকাশ করেছে।

নতুন এই সংস্করণের বৈশ্বিক পূর্বাভাস ব্যবস্থার রেজল্যুশন আগের সংস্করণের তুলনায় দ্বিগুণ উন্নত হয়ে ৫ কিলোমিটারে পৌঁছেছে। চীনের উপকূলীয় সমুদ্র অঞ্চল ও পশ্চিম প্রশান্ত মহাসাগরসহ গুরুত্বপূর্ণ সমুদ্র অঞ্চলে এই রেজল্যুশন উন্নীত হয়েছে ১ কিলোমিটারে। এর ফলে গুরুত্বপূর্ণ সমুদ্র অঞ্চলের তলদেশের ভূপ্রকৃতি ও পানির বৈশিষ্ট্য আরও নিখুঁতভাবে বিশ্লেষণ করা সম্ভব হবে।

বর্তমানে এই মডেলের সামগ্রিক কার্যক্ষমতা আন্তর্জাতিক অগ্রসর পর্যায়ে পৌঁছেছে। চীনের বিভিন্ন সামুদ্রিক উৎপাদন ও কার্যক্রমের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি, প্রশান্ত মহাসাগরীয় ক্ষুদ্র দ্বীপরাষ্ট্রগুলোর সঙ্গে আন্তর্জাতিক সহযোগিতা এবং প্রযুক্তি বিনিময়েও এটি ভূমিকা রাখবে।

সূত্র: শিশির-আলিম-আকাশ,চায়না মিডিয়া গ্রুপ



  
  সর্বশেষ
আফ্রিকার ৫৩ দেশকে চীনের শতভাগ শুল্কমুক্ত সুবিধা: চীনা বাজারে আফ্রিকান পণ্যের জোয়ার
সমুদ্র পূর্বাভাসের সংখ্যাতাত্ত্বিক মডেল ‘মাচু`র নতুন সংস্করণ প্রকাশ করল চীন
সিপিসির বিশতম কেন্দ্রীয় কমিটির পঞ্চম পূর্ণাঙ্গ অধিবেশন নিয়ে বিশ্বজুড়ে ইতিবাচক মূল্যায়ন
প্রথমবারের মতো চলচ্চিত্রের গানে তিনজন একসঙ্গে

প্রকাশক ও সম্পাদক : ফাতেমা ইসলাম তানিয়া
সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরেরপুল ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ।
২১৯ ফকিরেরপুল (১ম গলি ২য় তলা), মতিঝিল ঢাকা-১০০০ থেকে প্রকাশিত । মোবাইল : ০১৮৩৪-৮৯৮৫০৪ ই-মেইল :
E-mail : alordiganto2021@gmail.com