সোমবার, নভেম্বর ২, ২০২৬
  
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   বিনোদন
প্রথমবারের মতো চলচ্চিত্রের গানে তিনজন একসঙ্গে
  Date : 01-11-2026
Share Button

প্রথমবারের মতো চলচ্চিত্রে গাইলেন ‘দয়াল’ গান খ্যাত কণ্ঠশিল্পী অভী তালুকদার। অডিওতে অভীর বিশেষ পরিচিতি থাকলেও চলচ্চিত্রের গানে এটিই অভীর প্রথম প্লেব্যাক। ‘ঢাকা ১২০৫’ শীর্ষক চলচ্চিত্রের ‘ভালোবাসি’ শিরোনামের এই গানটির কথা লিখেছেন রেজাউর রহমান রিজভী এবং সুর করেছেন চলচ্চিত্রটির পরিচালক ওয়ালিদ আহমেদ। এই গানটির মাধ্যমে প্রথমবারের মতো তারা তিনজন একসঙ্গে কোন গানের কাজ করলেন। আর গানের সঙ্গীতায়োজন করেছেন রুবেল ফ্লাইংকাইটস।

এ প্রসঙ্গে অভী তালুকদার বলেন, অডিওতে গান করছি এক যুগের বেশি সময় ধরে। কিন্তু চলচ্চিত্রে গান করার সুযোগ হয়ে ওঠেনি। আমি কৃতজ্ঞ ওয়ালিদ ভাইয়ের প্রতি তার চলচ্চিত্রের গানে আমার উপর আস্থা রেখেছেন বলে। রোমান্টিকধর্মী এই গানটি আশা করছি শ্রোতাদের কাছেও ভালো লাগবে

উল্লেখ্য, পরান ফকিরের লেখা, নবীন চন্দ্র রাজবংশীর সুর ও বালামের সঙ্গীতে ‘দয়াল তোমার লাগিয়া যোগিনী সাজবো’ গানটি গেয়ে ২০০৬ সালে প্রথম আলোচনায় আসেন কণ্ঠশিল্পী অভী তালুকদার। গানটি জি সিরিজ থেকে ‘প্রেম শিকারী’ অ্যালবামে প্রকাশিত হয়। অভীর গাওয়া জনপ্রিয় গানের মধ্যে রয়েছে- প্রেমে মরা জলে ডুবে না, বন্ধু কি আসিবে ফিরিয়া, সোনা বন্ধুরে, খাঁচার ভিতর অচিন পাখি, মুর্শিদ প্রভৃতি।


প্রসঙ্গত, নগরজীবনের বাস্তবতা, স্বপ্ন, সংগ্রাম, প্রেম ও বিচ্ছেদের গল্প নিয়ে ‘ঢাকা ১২০৫’ চলচ্চিত্রটিতে জুটি বেঁধেছেন আশনা হাবিব ভাবনা ও রাকিব হোসেন। সাদামাটা এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত চলচ্চিত্রটির শুটিং হয়েছে রাজধানীর উত্তরা, পুরান ঢাকা ও নবাবগঞ্জের বিভিন্ন লোকেশনে। বর্তমানে চলচ্চিত্রটির শুটিং শেষ পর্যায়ে। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের ঈদে ‘ঢাকা ১২০৫’ চলচ্চিত্রটি বড় পর্দায় মুক্তি পাবে।



  
  সর্বশেষ
আফ্রিকার ৫৩ দেশকে চীনের শতভাগ শুল্কমুক্ত সুবিধা: চীনা বাজারে আফ্রিকান পণ্যের জোয়ার
সমুদ্র পূর্বাভাসের সংখ্যাতাত্ত্বিক মডেল ‘মাচু`র নতুন সংস্করণ প্রকাশ করল চীন
সিপিসির বিশতম কেন্দ্রীয় কমিটির পঞ্চম পূর্ণাঙ্গ অধিবেশন নিয়ে বিশ্বজুড়ে ইতিবাচক মূল্যায়ন
প্রথমবারের মতো চলচ্চিত্রের গানে তিনজন একসঙ্গে

প্রকাশক ও সম্পাদক : ফাতেমা ইসলাম তানিয়া
সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরেরপুল ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ।
২১৯ ফকিরেরপুল (১ম গলি ২য় তলা), মতিঝিল ঢাকা-১০০০ থেকে প্রকাশিত । মোবাইল : ০১৮৩৪-৮৯৮৫০৪ ই-মেইল :
E-mail : alordiganto2021@gmail.com