শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
  
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   আন্তর্জাতিক
ওয়াং ফুক কোর্টে অগ্নিকাণ্ডে জনগণের কাছে ক্ষমা চাইলেন জন লি; ফৌজদারি মামলার হুঁশিয়ারি
  Date : 30-10-2026
Share Button

আন্তর্জাতিক : ২৯ অক্টোবর (বৃহস্পতিবার) হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চল (এইচকেএসএআর) সরকার তাই পো ওয়াং ফুক কোর্টের অগ্নিকাণ্ড সংক্রান্ত স্বাধীন কমিশনের দাখিল করা প্রতিবেদনটি প্রকাশ করে। প্রধান নির্বাহী জন লি, সংশ্লিষ্ট এইচকেএসএআর সরকারি কর্মকর্তাদের সাথে নিয়ে, সেই বিকেলে জবাবদিহিতার পদক্ষেপ এবং সংস্কারমূলক উদ্যোগ ঘোষণা করার জন্য একটি সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে, লি এবং অন্যান্য এইচকেএসএআর সরকারি কর্মকর্তারা ওয়াং ফুক কোর্টের অগ্নিকাণ্ডের জন্য জনগণের কাছে ক্ষমা চান এবং বলেন যে, এইচকেএসএআর সরকার এই ঘটনায় জড়িত ব্যক্তি ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ আনবে, সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের ত্রুটি ও ঘাটতি তদন্ত করবে এবং মূল কর্মকর্তাদের রাজনৈতিক দায়ভার গ্রহণের বিষয়টি নিশ্চিত করবে।

লি বলেন যে, এইচকেএসএআর সরকার স্বাধীন কমিশনের প্রতিবেদনের ভিত্তিতে ব্যাপক সংস্কার বাস্তবায়ন করবে। এর মধ্যে রয়েছে ভবন রক্ষণাবেক্ষণের কাজে দরপত্র কারচুপি নিষিদ্ধ করা ও তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, ভবন রক্ষণাবেক্ষণ পরিচালনা ও তত্ত্বাবধান ব্যবস্থার সংস্কার, এবং প্রশাসন বিষয়ক প্রধান সচিবের সভাপতিত্বে একটি স্টিয়ারিং কমিটি গঠন প্রভৃতি।

লি বলেন যে, এইচকেএসএআর সরকার এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করবে এবং তার নেতৃত্বের ভূমিকা ও দায়িত্ববোধকে আরও শক্তিশালী করবে। তিনি এই সমস্যা সমাধানে, ব্যাপক সংস্কার বাস্তবায়নে এবং ভবিষ্যতে যাতে এমন ঘটনা আর না ঘটে তা নিশ্চিত করতে এইচকেএসএআর সরকারকে নেতৃত্ব দেবেন।

সূত্র: লিলি-তৌহিদ-স্বর্ণা,চায়না মিডিয়া গ্রুপ



  
  সর্বশেষ
বেইজিংয়ে সিপিসির পঞ্চম পূর্ণাঙ্গ অধিবেশন সমাপ্ত: ২০২৭ সালের শেষার্ধে একবিংশতম জাতীয় কংগ্রেসের ঘোষণা
ওয়াং ফুক কোর্টে অগ্নিকাণ্ডে জনগণের কাছে ক্ষমা চাইলেন জন লি; ফৌজদারি মামলার হুঁশিয়ারি
হাইনানকে বিশ্বমানের বাণিজ্য কেন্দ্রে রূপান্তরের লক্ষ্যে ৪টি কেন্দ্রীয় বিভাগের যৌথ বিজ্ঞপ্তি
জাপানি টিভি নাটক `ভিভান্ত`: বিনোদনের আড়ালে চীনকে কলঙ্কিত করার অপচেষ্টা

প্রকাশক ও সম্পাদক : ফাতেমা ইসলাম তানিয়া
সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরেরপুল ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ।
২১৯ ফকিরেরপুল (১ম গলি ২য় তলা), মতিঝিল ঢাকা-১০০০ থেকে প্রকাশিত । মোবাইল : ০১৮৩৪-৮৯৮৫০৪ ই-মেইল :
E-mail : alordiganto2021@gmail.com