শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
  
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   আন্তর্জাতিক
হাইনানকে বিশ্বমানের বাণিজ্য কেন্দ্রে রূপান্তরের লক্ষ্যে ৪টি কেন্দ্রীয় বিভাগের যৌথ বিজ্ঞপ্তি
  Date : 30-10-2026
Share Button

আন্তর্জাতিক: ২৯ অক্টোবর (বৃহস্পতিবার) চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বাণিজ্য মন্ত্রণালয়, জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশন, পরিবেশ ও পরিবেশবিজ্ঞান মন্ত্রণালয় এবং শুল্ক মহাপরিদপ্তর—এই ৪টি বিভাগ সম্প্রতি যৌথভাবে ‘হাইনান অবাধ বাণিজ্য বন্দরের উদারীকরণ ও সুবিধাজনকরণের স্তর আরও উন্নত করার বিষয়ে বিজ্ঞপ্তি’ জারি করেছে।

বিজ্ঞপ্তিতে পণ্য বাণিজ্যের আধুনিকায়ন ও উন্নয়ন ত্বরান্বিত করা, সেবা বাণিজ্যের স্বাধীনতা ও সুবিধাজনকরণ প্রসারিত করা এবং বাণিজ্যের নতুন রূপ ও নতুন মডেল উদ্ভাবন—এই তিনটি দিককে ঘিরে ১৬টি পদক্ষেপ প্রস্তাব করা হয়েছে।

পণ্য বাণিজ্যের ক্ষেত্রে অটোমোবাইল, পেট্রোরসায়নিক নতুন উপকরণ ইত্যাদি গুরুত্বপূর্ণ শিল্পকে কেন্দ্র করে বন্ডেড তত্ত্বাবধান, বন্ডেড ডেলিভারি, গবেষণা ও পরীক্ষণসহ সহায়ক পদক্ষেপ প্রস্তাব করা হয়েছে; বাণিজ্য ও শিল্পের সমন্বিত উন্নয়ন জোরদার করে শিল্পশৃঙ্খলকে শক্তিশালী করা, শৃঙ্খলের ঘাটতি পূরণ এবং শৃঙ্খল সম্প্রসারণে সহায়তা করা হবে। সেবা বাণিজ্যের ক্ষেত্রে চিকিৎসা, বিমা, পেশাগত যোগ্যতার স্বীকৃতি ইত্যাদি সেবা খাতে স্বায়ত্তশাসিত উন্মুক্ততা আরও প্রসারিত করা হবে, বিদেশি নাগরিকদের দেশে প্রবেশ ও পেশা পরিচালনার সুবিধাজনক স্তর উন্নত করা হবে এবং পর্যটন, আধুনিক সেবা ইত্যাদি প্রধান শিল্পের উদ্ভাবনী উন্নয়ন ত্বরান্বিত করা হবে। বাণিজ্যের নতুন রূপ ও নতুন মডেলের ক্ষেত্রে বন্ডেড মেরামত, পুনর্নির্মাণ ইত্যাদি নতুন ব্যবসায়িক ধারা সম্প্রসারণের অন্বেষণ করা হবে, হাইনান ফ্রি ট্রেড পোর্ট ও হংকংয়ের সর্বাত্মক গভীরতর সহযোগিতাকে সমর্থন করা হবে, গ্রেটার বে এরিয়া (কুয়াংতুং-হংকং-ম্যাকাও বৃহত্তর উপসাগরীয় অঞ্চল)-এর সঙ্গে সমন্বিত উন্নয়নের স্তর উন্নত করা হবে এবং বাণিজ্য উন্নয়নের নতুন গতিশীলতা সৃষ্টি করা হবে।

সূত্র: স্বর্ণা-তৌহিদ-লিলি,চায়না মিডিয়া গ্রুপ



  
  সর্বশেষ
বেইজিংয়ে সিপিসির পঞ্চম পূর্ণাঙ্গ অধিবেশন সমাপ্ত: ২০২৭ সালের শেষার্ধে একবিংশতম জাতীয় কংগ্রেসের ঘোষণা
ওয়াং ফুক কোর্টে অগ্নিকাণ্ডে জনগণের কাছে ক্ষমা চাইলেন জন লি; ফৌজদারি মামলার হুঁশিয়ারি
হাইনানকে বিশ্বমানের বাণিজ্য কেন্দ্রে রূপান্তরের লক্ষ্যে ৪টি কেন্দ্রীয় বিভাগের যৌথ বিজ্ঞপ্তি
জাপানি টিভি নাটক `ভিভান্ত`: বিনোদনের আড়ালে চীনকে কলঙ্কিত করার অপচেষ্টা

প্রকাশক ও সম্পাদক : ফাতেমা ইসলাম তানিয়া
সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরেরপুল ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ।
২১৯ ফকিরেরপুল (১ম গলি ২য় তলা), মতিঝিল ঢাকা-১০০০ থেকে প্রকাশিত । মোবাইল : ০১৮৩৪-৮৯৮৫০৪ ই-মেইল :
E-mail : alordiganto2021@gmail.com