বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
  
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   আন্তর্জাতিক
বাণিজ্য মেলা শেষে চীনের কারখানায় ছুটছেন বিদেশি নির্বাহীরা: নেপথ্যে প্রযুক্তি ও শিল্প সক্ষমতা
  Date : 28-10-2026
Share Button

সদ্য শেষ হওয়া সেপ্টেম্বরে বিনিয়োগ ও বাণিজ্য মেলা এবং চীন আন্তর্জাতিক সেবা বাণিজ্য মেলাসহ একাধিক আয়োজন বিশ্বের বহু বহুজাতিক প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীদের আকর্ষণ করেছে। তবে মেলা শেষে তাদের কেউ কেউ দেশে ফিরে যাননি। তারা সরাসরি ছুটে গেছেন চীনের বিভিন্ন কারখানা পরিদর্শনে।

বর্তমানে বিদেশি প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীদের চীন সফরের একটি অপরিহার্য অংশ হয়ে উঠছে এই ‘কারখানা ভ্রমণ’। বিদেশি অতিথিদের এ ধরনের পরিদর্শনের ব্যবস্থা করে শাংহাইভিত্তিক ভ্রমণ সংস্থা হুয়ানবো জিনছেং। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, গত বছর থেকে চলতি বছর পর্যন্ত এ-সংক্রান্ত ব্যবসার পরিমাণ বেড়েছে প্রায় পাঁচ গুণ।

চীন ও বিশ্বের মধ্যে যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ জানালা হলো মেলা। অন্যদিকে, চীনের কারখানা, সম্পূর্ণ শিল্পশৃঙ্খল এবং বিভিন্ন ক্ষেত্রে প্রযুক্তির ব্যাপক প্রয়োগের সুযোগ বিনিয়োগকে বাস্তবে রূপ দেওয়ার ভিত্তি তৈরি করছে। তাই বিদেশি বিনিয়োগকারী প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীদের সরাসরি কারখানা পরিদর্শনে যাওয়া বৈশ্বিক প্রতিষ্ঠানগুলোর চীনের বাজার সুযোগ কাজে লাগানোর আগ্রহের একটি বাস্তব প্রতিফলন।

চলতি বছরের প্রথম আট মাসে চীনের উচ্চপ্রযুক্তি শিল্পে প্রকৃত বিদেশি বিনিয়োগ আগের বছরের একই সময়ের তুলনায় ৩০ শতাংশের বেশি বেড়েছে। বিশাল বাজার, পূর্ণাঙ্গ শিল্পব্যবস্থা, বিপুল দক্ষ জনশক্তি এবং ক্রমাগত সম্প্রসারিত উন্মুক্ততার নীতি—সব মিলিয়ে চীন বৈশ্বিক পুঁজি ও উদ্ভাবনী সম্পদের জন্য আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠছে।

সূত্র: জিনিয়া-ফয়সল-ফেই,চায়না মিডিয়া গ্রুপ



  
  সর্বশেষ
ঐতিহাসিক সত্য রক্ষা ও যুদ্ধোত্তর শৃঙ্খলা বজায় রাখার তাগিদ জাতিসংঘে
তৃণমূল থেকে কেন্দ্র: কার্যকর বাস্তবায়ন সক্ষমতাসম্পন্ন সাংগঠনিক ব্যবস্থার ওপর চীনের জোর
বাণিজ্য মেলা শেষে চীনের কারখানায় ছুটছেন বিদেশি নির্বাহীরা: নেপথ্যে প্রযুক্তি ও শিল্প সক্ষমতা
এক কাপ কফি ও সিনচিয়াংয়ের উন্মুক্ততা: উরুমচিতে আন্তর্জাতিক ব্র্যান্ডের অনন্য পদচিহ্ন

প্রকাশক ও সম্পাদক : ফাতেমা ইসলাম তানিয়া
সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরেরপুল ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ।
২১৯ ফকিরেরপুল (১ম গলি ২য় তলা), মতিঝিল ঢাকা-১০০০ থেকে প্রকাশিত । মোবাইল : ০১৮৩৪-৮৯৮৫০৪ ই-মেইল :
E-mail : alordiganto2021@gmail.com