বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
  
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   আন্তর্জাতিক
কৃত্রিম বুদ্ধিমত্তা বৈশ্বিক শাসনব্যবস্থার কার্যকারিতার `লিটমাস টেস্ট`: চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়
  Date : 28-10-2026
Share Button

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়া খুন ২৬ অক্টোবর (সোমবার) বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে বৈশ্বিক শাসনে সক্ষমতা বৃদ্ধির ভূমিকা প্রসঙ্গে চীনের মন্তব্য তুলে ধরেন। তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বৈশ্বিক শাসনে একটি উদীয়মান ক্ষেত্র এবং বৈশ্বিক শাসনব্যবস্থার কার্যকারিতার জন্য একটি ‘লিটমাস টেস্ট’। আরও ন্যায়সঙ্গত ও সমতাপূর্ণ বৈশ্বিক শাসনব্যবস্থা গড়ে তোলার জন্য গ্লোবাল সাউথের সম্মিলিত সক্ষমতা বৃদ্ধি প্রয়োজন এবং উন্নয়নশীল দেশগুলোর প্রতিনিধিত্ব ও কণ্ঠস্বরের উল্লেখযোগ্য বৃদ্ধি আবশ্যক।

তিনি বলেন, গ্লোবাল গভর্নেন্স ফোরামে (শিওং`আন) চীন ‘কৃত্রিম বুদ্ধিমত্তা সক্ষমতা বৃদ্ধির অন্তর্ভুক্তিমূলক পরিকল্পনার অগ্রগতি প্রতিবেদন’ প্রকাশ করেছে। ভবিষ্যতে, আরও দেশকে বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা সহযোগিতা সংস্থায় যোগদানের জন্য স্বাগত জানায় চীন। যাতে কৃত্রিম বুদ্ধিমত্তা সক্ষমতা বৃদ্ধিতে আন্তর্জাতিক সহযোগিতার পথ প্রশস্ত হয় এবং সুনির্দিষ্ট পদক্ষেপের মাধ্যমে যৌথভাবে বৈশ্বিক কৃত্রিম বুদ্ধিমত্তার কল্যাণকর ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নকে এগিয়ে নেওয়া যায়।

সূত্র: লিলি-তৌহিদ-সুবর্ণা,চায়না মিডিয়া গ্রুপ



  
  সর্বশেষ
কৃত্রিম বুদ্ধিমত্তা বৈশ্বিক শাসনব্যবস্থার কার্যকারিতার `লিটমাস টেস্ট`: চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়
ফুকুশিমা থেকে সমুদ্রে ছাড়া হচ্ছে আরও ৭,৮০০ টন তেজস্ক্রিয় দূষিত পানি: টেপকো
বৈশ্বিক মূল্য শৃঙ্খল রক্ষা ও বহুপাক্ষিক বাণিজ্য জোরদারের আহ্বানে শুরু হলো বিশ্ব বিনিয়োগ ফোরাম
তাইওয়ান পুনরুদ্ধারের ৮১তম বার্ষিকীতে ফুচৌতে বিশেষ সিম্পোজিয়াম অনুষ্ঠিত

প্রকাশক ও সম্পাদক : ফাতেমা ইসলাম তানিয়া
সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরেরপুল ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ।
২১৯ ফকিরেরপুল (১ম গলি ২য় তলা), মতিঝিল ঢাকা-১০০০ থেকে প্রকাশিত । মোবাইল : ০১৮৩৪-৮৯৮৫০৪ ই-মেইল :
E-mail : alordiganto2021@gmail.com