বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
  
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   আন্তর্জাতিক
বৈশ্বিক মূল্য শৃঙ্খল রক্ষা ও বহুপাক্ষিক বাণিজ্য জোরদারের আহ্বানে শুরু হলো বিশ্ব বিনিয়োগ ফোরাম
  Date : 28-10-2026
Share Button

 

কাতারের রাজধানী দোহায় নবম বিশ্ব বিনিয়োগ ফোরামের উদ্বোধন হয়েছে। সেদিন ‘প্রবৃদ্ধি ও স্থিতিস্থাপকতার জন্য বৈশ্বিক মূল্য শৃঙ্খল পুনর্গঠন’ শীর্ষক একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে আন্তর্জাতিক বাণিজ্য চেম্বারের মহাসচিব জন ডেন্টন এবং ডব্লিউটিও-এর মহাপরিচালক ওকনজো ইওয়েলা উপস্থিত ছিলেন। বৈঠকে বৈশ্বিক শিল্প ও সরবরাহ শৃঙ্খলের স্থিতিশীলতা বজায় রাখা এবং বহুপাক্ষিক সহযোগিতা জোরদার করার ওপর আলোকপাত করা হয়।

বর্তমানে ভূ-রাজনৈতিক উত্তেজনা, বাণিজ্য সংরক্ষণবাদ এবং প্রযুক্তিগত প্রতিযোগিতা বৈশ্বিক শিল্প ও সরবরাহ শৃঙ্খলের চিত্রকে নতুন রূপ দিচ্ছে। এই প্রেক্ষাপটে বহুপাক্ষিকতা এবং মুক্ত বাণিজ্যকে সমুন্নত রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চায়না মিডিয়া গ্রুপকে দেওয়া এক সাক্ষাৎকারে আন্তর্জাতিক বাণিজ্য চেম্বারের মহাসচিব জন ডেন্টন চীনের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর জোর দেন।

তিনি বলেন, চীনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসল গুরুত্বপূর্ণ বিষয়টি হলো, চীন শুধু প্রকৃত বহুপাক্ষিকতার পক্ষেই কথা বলে না, বরং বিশেষ করে অর্থনৈতিক সংস্কারের ক্ষেত্রে সুনির্দিষ্ট পদক্ষেপও গ্রহণ করে।

পারস্পরিকভাবে সম্মত নিয়মকানুন ছাড়া উন্মুক্ত সহযোগিতা সম্ভব নয় বলে তিনি উল্লেখ করেন। বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) মহাপরিচালক ইওয়েলা বলেছেন যে, বাণিজ্য পরিবেশের পরিবর্তনের পরিপ্রেক্ষিতে সংস্থাটিকে তার কিছু নিয়মকানুন ও প্রতিষ্ঠানের আধুনিকীকরণ এবং সংস্কারকে উৎসাহিত করতে হবে, যাতে ব্যবসা প্রতিষ্ঠানগুলো বহুপাক্ষিক বাণিজ্য নিয়ম অনুযায়ী তাদের কার্যক্রম চালিয়ে যেতে পারে।

সূত্র: লিলি-তৌহিদ-সুবর্ণা,চায়না মিডিয়া গ্রুপ



  
  সর্বশেষ
কৃত্রিম বুদ্ধিমত্তা বৈশ্বিক শাসনব্যবস্থার কার্যকারিতার `লিটমাস টেস্ট`: চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়
ফুকুশিমা থেকে সমুদ্রে ছাড়া হচ্ছে আরও ৭,৮০০ টন তেজস্ক্রিয় দূষিত পানি: টেপকো
বৈশ্বিক মূল্য শৃঙ্খল রক্ষা ও বহুপাক্ষিক বাণিজ্য জোরদারের আহ্বানে শুরু হলো বিশ্ব বিনিয়োগ ফোরাম
তাইওয়ান পুনরুদ্ধারের ৮১তম বার্ষিকীতে ফুচৌতে বিশেষ সিম্পোজিয়াম অনুষ্ঠিত

প্রকাশক ও সম্পাদক : ফাতেমা ইসলাম তানিয়া
সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরেরপুল ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ।
২১৯ ফকিরেরপুল (১ম গলি ২য় তলা), মতিঝিল ঢাকা-১০০০ থেকে প্রকাশিত । মোবাইল : ০১৮৩৪-৮৯৮৫০৪ ই-মেইল :
E-mail : alordiganto2021@gmail.com