রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
  
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   আন্তর্জাতিক
সিচাংয়ের নাগকুতে ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি: উদ্ধারকাজে সর্বশক্তি নিয়োগের নির্দেশ প্রেসিডেন্টের
  Date : 23-10-2026
Share Button

 

২২ অক্টোবর (বৃহস্পতিবার) রাত ১০টা ৩৩ মিনিটে, চীনের সিচাংয়ের নাগকু শহরের বাচিং জেলায়, রিখটার স্কেলে ৭.০ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। চীনা প্রেসিডেন্ট সি চিন পিং, ভূমিকম্পপরবর্তী পরিস্থিতি মোকাবিলায়, গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিয়েছেন।

সি তাঁর নির্দেশনায় বলেন, হতাহতের সংখ্যা সর্বনিম্ন পর্যায়ে রাখার জন্য অনুসন্ধান ও উদ্ধারে সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে এবং আহতদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করতে হবে।

তিনি জোর দিয়ে বলেন, ত্রাণসামগ্রী বরাদ্দের প্রক্রিয়া ত্বরান্বিত করতে হবে, ক্ষতিগ্রস্ত জনগণকে যথাযথভাবে পুনর্বাসন করতে হবে, ক্ষতিগ্রস্ত অবকাঠামো মেরামত করতে হবে, এবং জনগণের জীবন ও সম্পত্তি কার্যকরভাবে রক্ষা করতে হবে।

চীনা প্রধানমন্ত্রী লি ছিয়াংও এক নির্দেশনায় বলেন, অবিলম্বে দুর্যোগের ব্যাপ্তি যাচাই করতে হবে, সর্বাত্মক উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করতে হবে, আহতদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে, ক্ষতিগ্রস্ত লোকজনকে যথাযথভাবে স্থানান্তর ও পুনর্বাসন করতে হবে, এবং হতাহতের সংখ্যা সর্বনিম্ন পর্যায়ে রাখতে সর্বাত্মক চেষ্টা চালাতে হবে।

এদিকে, চীনের জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয়, জরুরি উদ্ধার ও ত্রাণকাজ পরিচালনার জন্য ঘটনাস্থলে একটি কার্যকরী দল পাঠিয়েছে। সিচাংয়ের স্থানীয় সংস্থাগুলোও সার্বিকভাবে ত্রাণ ও উদ্ধার কাজ চালাচ্ছে এবং ক্ষতিগ্রস্ত মানুষদের যথাযথভাবে পুনর্বাসন করছে।

সূত্র: ছাই-আলিম-ওয়াং হাইমান,চায়না মিডিয়া গ্রুপ



  
  সর্বশেষ
হুথি হামলার জেরে তেলের দাম গত ৬ মাসের মধ্যে সর্বোচ্চ
অনিশ্চয়তার বিশ্বে স্থিতিশীলতার প্রতীক সি চিন পিংয়ের ‘নতুন দীর্ঘ মার্চের চেতনা`
চীন উন্নয়নশীল বিশ্বের জন্য অনন্য আদর্শ: সিএমজিকে দেওয়া সাক্ষাৎকারে কেনিয়ার স্পিকার
সিচাংয়ের নাগকুতে ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি: উদ্ধারকাজে সর্বশক্তি নিয়োগের নির্দেশ প্রেসিডেন্টের

প্রকাশক ও সম্পাদক : ফাতেমা ইসলাম তানিয়া
সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরেরপুল ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ।
২১৯ ফকিরেরপুল (১ম গলি ২য় তলা), মতিঝিল ঢাকা-১০০০ থেকে প্রকাশিত । মোবাইল : ০১৮৩৪-৮৯৮৫০৪ ই-মেইল :
E-mail : alordiganto2021@gmail.com