সোমবার, অক্টোবর ১২, ২০২৬
  
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   আন্তর্জাতিক
এসো, একসঙ্গে বিকশিত হই`: তাইওয়ান প্রণালির দুই প্রান্তের ৪০০ স্বদেশবাসীর আবেগঘন পুনর্মিলন
  Date : 11-10-2026
Share Button

 

শরতের সোনালি আবহে বেইজিংয়ের ইয়ানছি হ্রদের তীরে অনুষ্ঠিত হয়েছে চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি) ২০২৬ সালের ‘এসো, একসঙ্গে বিকশিত হই’ তাইওয়ান প্রণালির দুই তীরের সংগীতানুষ্ঠান। এতে চীনের মূল ভূখণ্ড ও তাইওয়ান—দুই প্রান্তের ৪০০ জনেরও বেশি স্বদেশবাসী অংশ নেন এবং পুনর্মিলনের আকাঙ্ক্ষা ভাগ করে নেন। এ সংগীতানুষ্ঠান কেবল একটি সাংস্কৃতিক পরিবেশনা নয়; বরং তাইওয়ান প্রণালির দুই তীরের মানুষের হৃদয়ের মেলবন্ধন এবং আন্তরিক সাংস্কৃতিক বিনিময়েরও একটি উপলক্ষ।

মধ্য-শরৎ উৎসবকে আবেগের সেতুবন্ধন হিসেবে তুলে ধরে অনুষ্ঠানে পরিবেশিত হয় দুই প্রান্তের মানুষের পরিচিত ও জনপ্রিয় গান। এসব গানের মধ্য দিয়ে জেগে ওঠে তাদের অভিন্ন সাংস্কৃতিক স্মৃতি। একই সঙ্গে হাজার বছরের চীনা পুনর্মিলন-সংস্কৃতি তুলে ধরা হয় আন্তরিক ও আবেগঘনভাবে। সুর ও গল্পের মধ্য দিয়ে অংশগ্রহণকারীরা অনুভব করেন অভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্য ও গভীর আত্মিক বন্ধন।

ভবিষ্যতে এ ধরনের আরও সাংস্কৃতিক বিনিময়ের প্রত্যাশা করা হচ্ছে, যাতে নিয়মিত যোগাযোগ ও যাতায়াতের মাধ্যমে দুই প্রান্তের মানুষ পরস্পরের আরও কাছাকাছি আসতে পারেন এবং পারস্পরিক বোঝাপড়া ও আন্তরিকতা গভীর করতে পারেন। এর মধ্য দিয়ে দুই প্রান্তের মানুষের একসঙ্গে পথচলার উষ্ণ অধ্যায় অব্যাহত থাকবে।

সূত্র: শুয়েই-ফয়সল-জিনিয়া,চায়না মিডিয়া গ্রুপ



  
     আন্তর্জাতিক
নারী শিক্ষার মানই মানবসভ্যতার অগ্রগতির পরিমাপক: ইউনেস্কোর অনুষ্ঠানে পেং লি ইউয়ান
বাণিজ্য সংরক্ষণবাদে সমাধান নেই: আন্তর্জাতিক বাণিজ্য পরিবেশ আরও অবনতির আশঙ্কায় বৈশ্বিক জরিপ
এসো, একসঙ্গে বিকশিত হই`: তাইওয়ান প্রণালির দুই প্রান্তের ৪০০ স্বদেশবাসীর আবেগঘন পুনর্মিলন
দুই চীনা গণিতবিদের ফিল্ডস পদক জয়: তিন বছর আগের ভবিষ্যদ্বাণী সত্যি হওয়ায় উচ্ছ্বসিত কন্তসেভিচ
নানশা দ্বীপপুঞ্জে ফিলিপিন্সের উস্কানিমূলক তৎপরতা: ভূখণ্ডগত সার্বভৌমত্ব রক্ষার প্রত্যয় চীনের
পারমাণবিক নীতি পরিত্যাগের চেষ্টা মারাত্মক উস্কানি: জাপানের অবস্থান নিয়ে সতর্ক করল চীন
  সর্বশেষ
দুর্যোগ মোকাবিলায় প্রতিরোধ ও প্রস্তুতিই হোক অগ্রাধিকার
নারী শিক্ষার মানই মানবসভ্যতার অগ্রগতির পরিমাপক: ইউনেস্কোর অনুষ্ঠানে পেং লি ইউয়ান
বাণিজ্য সংরক্ষণবাদে সমাধান নেই: আন্তর্জাতিক বাণিজ্য পরিবেশ আরও অবনতির আশঙ্কায় বৈশ্বিক জরিপ
এসো, একসঙ্গে বিকশিত হই`: তাইওয়ান প্রণালির দুই প্রান্তের ৪০০ স্বদেশবাসীর আবেগঘন পুনর্মিলন

প্রকাশক ও সম্পাদক : ফাতেমা ইসলাম তানিয়া
সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরেরপুল ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ।
২১৯ ফকিরেরপুল (১ম গলি ২য় তলা), মতিঝিল ঢাকা-১০০০ থেকে প্রকাশিত । মোবাইল : ০১৮৩৪-৮৯৮৫০৪ ই-মেইল :
E-mail : alordiganto2021@gmail.com