সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
  
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাবাংলা
দিনাজপুরে ক্ষুদে ফুটবলারদের মাঝে ফুটবল বিতরণ
  Date : 14-09-2026
Share Button

মো: সিহাব, দিনাজপুর প্রতিনিধি।। দিনাজপুর জেলা তাঁতি দলের উদ্যোগে সোমবার (১৪ সেপ্টেম্বর) ইকবাল স্কুলে ক্ষুদে ফুটবলারদের মাঝে ফুটবল বিতরণ করা হয়েছে। খেলাধুলার প্রতি শিশু-কিশোরদের আগ্রহ বাড়ানো এবং মাদক থেকে দূরে রাখতে এ উদ্যোগ নেওয়া হয়। এ সময় ক্ষুদে খেলোয়াড়দের হাতে ফুটবল তুলে দেন দিনাজপুর জেলা তাঁতি দলের সাধারণ সম্পাদক মোঃ হাসু খান। উপস্থিত ছিলেন জেলা তাঁতি দলের যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম হোসেন এবং পৌর তাঁতি দলের সহ-সাধারণ সম্পাদক শাহীন মিন্নাত খান। বক্তারা বলেন, তরুণ প্রজন্মকে মাদকমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই। তারা এলাকার খেলোয়াড়দের খেলাধুলায় এগিয়ে নিতে ভবিষ্যতে প্রয়োজনীয় ক্রীড়া সরঞ্জাম দেওয়ারও প্রতিশ্রুতি দেন। এ সময় দিনাজপুর জেলা তাঁতি দলের সাধারণ সম্পাদক মোঃ হাসু খান বলেন, “খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল।” ক্ষুদে খেলোয়াড়দের নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণের আহ্বান জানান তিনি।



  
  সর্বশেষ
দিনাজপুরে ক্ষুদে ফুটবলারদের মাঝে ফুটবল বিতরণ
সৌদির জ্বালানি স্থাপনায় হামলার পর তেলের দাম বাড়ল প্রায় ৩ শতাংশ
নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন
ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫৫

প্রকাশক ও সম্পাদক : ফাতেমা ইসলাম তানিয়া
সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরেরপুল ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ।
২১৯ ফকিরেরপুল (১ম গলি ২য় তলা), মতিঝিল ঢাকা-১০০০ থেকে প্রকাশিত । মোবাইল : ০১৮৩৪-৮৯৮৫০৪ ই-মেইল :
E-mail : alordiganto2021@gmail.com