শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬
  
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাবাংলা
দিনাজপুরে ১০১ শিশুর পরিবারে ৭টি করে মুরগি বিতরণ
  Date : 10-09-2026
Share Button

মো: সিহাব, দিনাজপুর প্রতিনিধি:শিশু ও তাদের পরিবারের পুষ্টির চাহিদা পূরণ এবং পরিবারের অর্থনৈতিক স্বাবলম্বিতা বাড়াতে দিনাজপুরে ১০১ জন শিশুর মাঝে মুরগি বিতরণ করেছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দিনাজপুর শহরের মাতাসাগর-লালুপাড়া এলাকার পালকীয় কেন্দ্র প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রতিটি শিশুকে ৭টি করে মোট ৭০৭টি মুরগি দেওয়া হয়। দিনাজপুর এডিপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এ কর্মসূচির আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম হাবিবুল হাসান বলেন, মানুষের পুষ্টি নিশ্চিত করতে ডিম, দুধ ও মাংসের মতো প্রাণিজ আমিষের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। প্রাণিসম্পদ পালনের মাধ্যমে একদিকে যেমন পরিবারের পুষ্টির চাহিদা পূরণ করা সম্ভব, অন্যদিকে বাড়তি আয়ের সুযোগও তৈরি হয়। এ সময় প্রাণিসম্পদ বৃদ্ধি বিষয়ক অভিযান-২০২৬-এর উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, দিনাজপুর এপির সিনিয়র ম্যানেজার সেবাষ্টিয়ান পিউরীফিকেশন। মুরগি পালন, পরিচর্যা ও রোগবালাই থেকে সুরক্ষার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোছাঃ শাহিনা বেগম। প্রাণিসম্পদ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের দিনাজপুর এপির লাইভলিহুড টেকনিক্যাল স্পেশালিষ্ট দিবা রোজারিও। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, দিনাজপুর এপির প্রোগ্রাম অফিসার পেট্টিক রেমো। সভাপতির বক্তব্যে সেবাষ্টিয়ান পিউরীফিকেশন বলেন, শিশুদের পরিবারকে পুষ্টি নিশ্চিত করার পাশাপাশি স্বাবলম্বী করে তুলতে মুরগি পালন কার্যকর ভূমিকা রাখতে পারে। বিতরণ করা মুরগিগুলো বিক্রি না করে পালন করার মাধ্যমে শিশুদের জন্য ডিম ও মাংসের পুষ্টি নিশ্চিত করার আহ্বান জানান তিনি।



  
  সর্বশেষ
দিনাজপুর জেলা জমঈয়তে আহলে হাদীসের কাউন্সিল অধিবেশন ও নতুন কমিটি গঠিত
দিনাজপুরে ১০১ শিশুর পরিবারে ৭টি করে মুরগি বিতরণ
এসবিএসি ব্যাংকের নতুন চেয়ারম্যান প্রফেসর মোঃ মাকছুদুর রহমান সরকার এফসিএমএ
ইরান যুদ্ধ কবে শেষ হবে জানালেন ট্রাম্প

প্রকাশক ও সম্পাদক : ফাতেমা ইসলাম তানিয়া
সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরেরপুল ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ।
২১৯ ফকিরেরপুল (১ম গলি ২য় তলা), মতিঝিল ঢাকা-১০০০ থেকে প্রকাশিত । মোবাইল : ০১৮৩৪-৮৯৮৫০৪ ই-মেইল :
E-mail : alordiganto2021@gmail.com