সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
  
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাবাংলা
দিনাজপুর প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি শাহিন, সাধারণ সম্পাদক রঞ্জু
  Date : 13-09-2026
Share Button

মো: সিহাব, দিনাজপুর প্রতিনিধি।। দিনাজপুর প্রেসক্লাব (নিমতলা)-এর দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৬-২০২৭ অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে মোঃ শাহিন হোসেন (দৈনিক স্বদেশ প্রতিদিন ও বিজনেস মিরর) এবং সাধারণ সম্পাদক পদে রেজাউল করিম রঞ্জু (মাছরাঙ্গা টেলিভিশন ও বাংলাদেশ বুলেটিন) নির্বাচিত হয়েছেন।

শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে প্রেসক্লাবের নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কমিশনের চেয়ারম্যান অ্যাডভোকেট মোছাঃ রুনা লায়লা আনুষ্ঠানিকভাবে নির্বাচিতদের নাম ঘোষণা করেন।

১৫ সদস্যের নির্বাহী কমিটির মধ্যে ১২টি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

নির্বাচিত অন্যরা হলেন—দুই সহ-সভাপতি মোঃ রেজাউল করিম ও মোঃ আব্দুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মোঃ সুলতান মাহমুদ, দপ্তর সম্পাদক মোঃ মাহবুবুল হক খাঁন, ক্রীড়া সম্পাদক মোঃ আব্দুস সাত্তার, সাংস্কৃতিক সম্পাদক মোঃ আবু সাঈদ বিপ্লব এবং নির্বাহী সদস্য হিসেবে মোঃ রিয়াজুল ইসলাম সন্টু, মোঃ ইমরুল কায়েস রূপম, মোঃ মাসুদ রানা ও মোঃ মিজানুর রহমান।

এদিকে অর্থ সম্পাদক, সাহিত্য ও পাঠাগার সম্পাদক এবং একজন নির্বাহী সদস্য—এই তিনটি পদে কোনো প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ না করায় পদগুলো শূন্য রয়েছে।



  
  সর্বশেষ
দিনাজপুর প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি শাহিন, সাধারণ সম্পাদক রঞ্জু
দিনাজপুরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু
দিনাজপুর জেলা জমঈয়তে আহলে হাদীসের কাউন্সিল অধিবেশন ও নতুন কমিটি গঠিত
দিনাজপুরে ১০১ শিশুর পরিবারে ৭টি করে মুরগি বিতরণ

প্রকাশক ও সম্পাদক : ফাতেমা ইসলাম তানিয়া
সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরেরপুল ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ।
২১৯ ফকিরেরপুল (১ম গলি ২য় তলা), মতিঝিল ঢাকা-১০০০ থেকে প্রকাশিত । মোবাইল : ০১৮৩৪-৮৯৮৫০৪ ই-মেইল :
E-mail : alordiganto2021@gmail.com