শনিবার, জুলাই ৪, ২০২৬
  
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   আন্তর্জাতিক
মস্কোকে বাঁচাতে ড্রোন অপারেটর নিচ্ছে রাশিয়া, বেতন দেড় লাখ রুবল
  Date : 04-07-2026
Share Button

ইউক্রেনের ধারাবাহিক ড্রোন হামলার মুখে রাজধানী মস্কোর আকাশ প্রতিরক্ষা জোরদার করতে ড্রোন অপারেটর নিয়োগের বিজ্ঞাপন দিয়েছে রাশিয়া। দেশটির সবচেয়ে বড় চাকরির ওয়েবসাইট হেডহান্টারে এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞাপনে বলা হয়েছে, কমব্যাট আর্মি রিজার্ভ ফোর্স নামের একটি স্বেচ্ছাসেবী ইউনিটের জন্য ড্রোন অপারেটর নেওয়া হবে। এ পদে কাজ করতে পূর্ব অভিজ্ঞতা প্রয়োজন নেই। আবেদনকারীদের শুধু মৌলিক প্রযুক্তিগত দক্ষতা এবং শেখার আগ্রহ থাকতে হবে।

নিয়োগপ্রাপ্তদের দায়িত্বের মধ্যে থাকবে ড্রোন উড্ডয়নের প্রস্তুতি, নজরদারি ও গোয়েন্দা তথ্য সংগ্রহ, দিনে ও রাতে ড্রোন পরিচালনা এবং রাজধানীর নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তি ব্যবহার।

মাসিক বেতন নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫০ হাজার রুবল (প্রায় ১,৯৫০ মার্কিন ডলার)।

বিজ্ঞাপনটি ঠিক কবে প্রকাশ করা হয়েছে তা স্পষ্ট নয়। তবে সর্বশেষ ১ জুলাই এটি হালনাগাদ করা হয়েছে। এদিকে ক্রেমলিন জানিয়েছে, ইউক্রেনের ড্রোন হামলা মোকাবিলায় রাশিয়ার প্রতিরক্ষা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে। Holidays& Seasonal Events

সাম্প্রতিক মাসগুলোতে ইউক্রেন মস্কোসহ রাশিয়ার বিভিন্ন জ্বালানি ও সামরিক স্থাপনায় ড্রোন হামলা বাড়িয়েছে। এসব হামলার কারণে সীমান্তবর্তী অঞ্চলে হতাহত ও বিভিন্ন শিল্প স্থাপনায় ক্ষয়ক্ষতির ঘটনাও ঘটছে।

সূত্র: দ্য ইনডিপেন্ডেন্ট



  
  সর্বশেষ
ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে দেশ: অর্থমন্ত্রী
পরিবেশ রক্ষায় নবায়নযোগ্য জ্বালানিতে গুরুত্ব দিচ্ছে সরকার: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
ঘানায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৪
আ. লীগ আর কোনোদিন বাংলাদেশে রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশক ও সম্পাদক : ফাতেমা ইসলাম তানিয়া
সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরেরপুল ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ।
২১৯ ফকিরেরপুল (১ম গলি ২য় তলা), মতিঝিল ঢাকা-১০০০ থেকে প্রকাশিত । মোবাইল : ০১৮৩৪-৮৯৮৫০৪ ই-মেইল :
E-mail : alordiganto2021@gmail.com