শুক্রবার, জুলাই ৩, ২০২৬
  
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   আন্তর্জাতিক
সি চিন পিংয়ের রাজনৈতিক দর্শন নিয়ে বৃহৎ প্রদর্শনী
  Date : 03-07-2026
Share Button

 

আন্তর্জাতিক: চীনের প্রেসিডেন্ট ও কমিউনিস্ট পার্টি-সিপিসি’র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সি চিন পিংয়ের নতুন যুগে চীনা বৈশিষ্ট্যসম্পন্ন সমাজতন্ত্র বিষয়ক চিন্তাধারাকে তুলে ধরতে একটি বৃহৎ প্রামাণ্য প্রদর্শনীর উদ্বোধন হয়েছে।

‘নতুন যাত্রায় অগ্রযাত্রা - নতুন যুগে চীনা বৈশিষ্ট্যসম্পন্ন সমাজতন্ত্র বিষয়ে সি চিন পিং চিন্তাধারা বিষয়ক প্রামাণ্য প্রদর্শনী’ শীর্ষক এই আয়োজন সোমবার উদ্বোধন করে সিপিসি’র কেন্দ্রীয় কমিটির পার্টি ইতিহাস ও সাহিত্য ইনস্টিটিউট।

এ প্রদর্শনীতে জায়গা করে নিয়েছে ২০ হাজারেরও বেশি উপকরণ। এতে আছে মূল নথিপত্র, সচিত্র প্রদর্শনী প্যানেল, ডিজিটাল ইন্টারঅ্যাকটিভ প্রযুক্তি, মাল্টিমিডিয়া অডিও ভিজ্যুয়াল উপস্থাপনা এবং বিভিন্ন ভাষায় প্রকাশিত গবেষণা ও তথ্য ভাণ্ডার।

এতে সি চিন পিংয়ের গুরুত্বপূর্ণ রচনা, তার চিন্তাধারা নিয়ে একাডেমিক ও তাত্ত্বিক গবেষণা, বিভিন্ন অঞ্চলের পার্টির ইতিহাস বিষয়ক অর্জন, গবেষণা, অনুবাদ এবং প্রচার কার্যক্রম বিস্তরভাবে তুলে ধরা হয়েছে।
এ প্রদর্শনী দর্শনার্থীদের জন্য প্রেসিডেন্ট সি চিন পিংয়ের চিন্তাধারার বিকাশ, এর তাত্ত্বিক ভিত্তি এবং চীনের আধুনিকায়ন প্রক্রিয়ায় ভূমিকা নিয়ে সমন্বিত ধারণা দেওয়ার লক্ষ্য নিয়েই আয়োজন করা হয়েছে।

তথ্য ও ছবি: সিসিটিভি



  
  সর্বশেষ
সিপিসির স্বতন্ত্র রাজনৈতিক পরিচয় তুলে ধরলেন লি চুনরু
কলম্বিয়ার নতুন নেতৃত্বকে অভিনন্দন জানালেন সি চিন পিং
সি চিন পিংয়ের রাজনৈতিক দর্শন নিয়ে বৃহৎ প্রদর্শনী
আরব সাগরে আছড়ে পড়ল মার্কিন নৌবাহিনীর হেলিকপ্টার, নিখোঁজ ১

প্রকাশক ও সম্পাদক : ফাতেমা ইসলাম তানিয়া
সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরেরপুল ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ।
২১৯ ফকিরেরপুল (১ম গলি ২য় তলা), মতিঝিল ঢাকা-১০০০ থেকে প্রকাশিত । মোবাইল : ০১৮৩৪-৮৯৮৫০৪ ই-মেইল :
E-mail : alordiganto2021@gmail.com