বৃহস্পতিবার, জুলাই ২, ২০২৬
  
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   আন্তর্জাতিক
সিপিসির ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তরুণদের উদ্দেশে সি`র বার্তা
  Date : 01-07-2026
Share Button

আন্তর্জাতিক: নতুন যুগের রিলে দৌড়ে চীনা তরুণ-তরুণীদেরকে অবশ্যই সফল হতে হবে। আজ (বুধবার) সকালে, চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি) প্রতিষ্ঠার ১০৫তম বার্ষিকী উপলক্ষ্যে, বেইজিংয়ের গণমহাভবনে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে, চীনা প্রেসিডেন্ট সি চিন পিং এ কথা করেন।


সি চিন পিং বলেন, চীনা জাতির মহান পুনরুজ্জীবন বাস্তবায়নে যুবসমাজই হলো মূল প্রাণশক্তি। সমগ্র পার্টিকে যুবসমাজের কদর করতে হবে, তাদের যত্ন নিতে হবে ও সমর্থন করতে হবে, এবং তাদের বৃদ্ধি ও বিকাশের জন্য অনুকূল পরিবেশ তৈরি করতে হবে। আর, নতুন যুগে, চীনা যুবসমাজকে দৃঢ়তার সাথে সিপিসি’র কথা শুনতে হবে এবং এর নেতৃত্ব মেনে চলতে হবে; নিজেদের জন্য মহান লক্ষ্য নির্ধারণ করতে হবে; সাহসের সাথে সময়ের দায়িত্ব কাঁধে তুলে নিতে হবে।

তিনি আরও বলেন, চীনা তরুণ-তরুণীদেরকে নিজেদের ব্যক্তিগত সাধনাকে পার্টি ও দেশের লক্ষ্যের সাথে একীভূত করতে হবে, প্রতিটি মুহূর্তকে কাজে লাগাতে হবে, এবং নিজেদের যৌবনকে লালন করতে হবে।

সূত্র :ছাই-আলিম-ওয়াং হাইমান,চায়না মিডিয়া গ্রুপ।



  
  সর্বশেষ
সিপিসির ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তরুণদের উদ্দেশে সি`র বার্তা
সিজিটিএন জরিপে সিপিসির শাসনব্যবস্থার প্রতি আস্থার চিত্র
জনগণের সুখই সিপিসির মূল লক্ষ্য: সি চিন পিং
চরম আবহাওয়ার পূর্বাভাসে বন্যা প্রতিরোধে তৎপর চীন

প্রকাশক ও সম্পাদক : ফাতেমা ইসলাম তানিয়া
সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরেরপুল ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ।
২১৯ ফকিরেরপুল (১ম গলি ২য় তলা), মতিঝিল ঢাকা-১০০০ থেকে প্রকাশিত । মোবাইল : ০১৮৩৪-৮৯৮৫০৪ ই-মেইল :
E-mail : alordiganto2021@gmail.com