বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
  
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   আন্তর্জাতিক
৮৫ দেশ-অঞ্চলের অংশগ্রহণে শুরু সরবরাহ শৃঙ্খল মেলা
  Date : 24-06-2026
Share Button

আন্তর্জাতিক: চতুর্থ চীন আন্তর্জাতিক সরবরাহ শৃঙ্খল মেলা গত (সোমবার) বেইজিংয়ে শুরু হয়েছে। এবারের মেলায় ডিজিটাল প্রযুক্তি, উন্নত উৎপাদন, সবুজ কৃষি, স্বাস্থ্যকর জীবনযাপন, স্মার্ট গাড়ি, পরিচ্ছন্ন শক্তি এবং সরবরাহ শৃঙ্খল সেবা সাতটি প্রদর্শনী এলাকা রয়েছে।

সরবরাহ শৃঙ্খল-ভিত্তিক বিশ্বের প্রথম জাতীয় পর্যায়ের প্রদর্শনী হিসেবে, এবারের মেলায় ৮৫টি দেশ, অঞ্চল এবং ৬৭৬টি আন্তর্জাতিক প্রতিষ্ঠান এবং শিল্প সংস্থা অংশ নিয়েছে। প্রদর্শকদের মধ্যে ৬৫ শতাংশেরও বেশি হলো ফরচুন গ্লোবাল ৫০০ কোম্পানি বা শিল্পক্ষেত্রের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান।

প্রদর্শকদের নিয়ে আসা সরবরাহ শৃঙ্খলের আপস্ট্রিম ও ডাউনস্ট্রিম অংশীদারদের অন্তর্ভুক্ত করলে, প্রদর্শকের প্রকৃত সংখ্যা ১,২০০ ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে।
এবারের মেলার অন্যতম প্রধান আকর্ষণ হলো কৃত্রিম বুদ্ধিমত্তা। ডিজিটাল প্রযুক্তি শৃঙ্খল প্রদর্শনী এলাকায় প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা জোন স্থাপন করেছে, যেখানে চীন ও বিদেশের কৃত্রিম বুদ্ধিমত্তা ক্ষেত্রের শীর্ষস্থানীয় সংস্থাগুলোকে প্রদর্শন করা হয়েছে।

উন্নত উৎপাদন শৃঙ্খলটি নিম্ন-উচ্চতার অর্থনীতি শিল্প শৃঙ্খলের জন্য একটি বিশেষ অঞ্চল স্থাপন করেছে, যেখানে ৩০টিরও বেশি কোম্পানি যৌথভাবে অত্যাধুনিক প্রযুক্তি ও উদ্ভাবনী সাফল্য থেকে উন্নয়নের ধারা পর্যন্ত সমগ্র শৃঙ্খল বাস্তুতন্ত্রটি উপস্থাপন করে।

এ বছরের মেলায় ১৬০টিরও বেশি পণ্য ও প্রযুক্তির প্রথম প্রদর্শনী ও উদ্বোধন হবে এবং মেলা চলাকালীন ৭০টির বেশি ব্যবসা-বাণিজ্যিক বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হবে।

সূত্র:তুহিনা-তৌহিদ-শুয়েই,চায়না মিডিয়া গ্রুপ।



  
  সর্বশেষ
৯০টির বেশি দেশ-অঞ্চলের প্রতিনিধিদের মিলনমেলা তালিয়ানে
বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে: ইয়াও ওয়েন
গোল্ডেন গবলেটে বাংলাদেশের জন্য গৌরব বয়ে আনল ‘সাঁকোটা দুলছে`
উৎপাদন ও সরবরাহ শৃঙ্খল সুরক্ষায় বৈশ্বিক সহযোগিতার আহ্বান

প্রকাশক ও সম্পাদক : ফাতেমা ইসলাম তানিয়া
সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরেরপুল ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ।
২১৯ ফকিরেরপুল (১ম গলি ২য় তলা), মতিঝিল ঢাকা-১০০০ থেকে প্রকাশিত । মোবাইল : ০১৮৩৪-৮৯৮৫০৪ ই-মেইল :
E-mail : alordiganto2021@gmail.com