বুধবার, জুন ১০, ২০২৬
  
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাবাংলা
সিরাজগঞ্জে আগুনে পুড়ল ৭ দোকান
  Date : 10-06-2026
Share Button

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল পূর্ব বাজারে অগ্নিকাণ্ডে সাতটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

বুধবার (১০ জুন) ভোর ৬টার দিকে এ আগুনের ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দাদের ধারণা, বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। তবে ফায়ার সার্ভিস জানিয়েছে, তদন্ত শেষে আগুন লাগার কারণ জানানো হবে।

প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আগুন লাগার পর ভাতের হোটেল, মিষ্টির দোকান, সেলুন, ইলেকট্রনিকস ও মনোহারি দোকানসহ সাতটি ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই দোকানগুলোর মালামাল পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ভাতের হোটেল ও মিষ্টির দোকানের মালিক লাল মিয়া বলেন, আমাদের দুটি দোকান ছিল। প্রায় ১৮ থেকে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। ফ্যান, চাল, মিষ্টিসহ সব পুড়ে গেছে। এখন আমরা সরকারের সহযোগিতা চাই।

মনোহারি ব্যবসায়ী রেজাউল করিম বলেন, বিকাশের টাকা, কার্ড ও মালামাল সব পুড়ে গেছে। আমার প্রায় ৫ থেকে ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে। সাতটি দোকানে সব মিলিয়ে ৪০ লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।

কামারখন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যারহাউজ ইন্সপেক্টর বলেন, খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করা হয়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানানো হবে।



  
  সর্বশেষ
সিরাজগঞ্জে আগুনে পুড়ল ৭ দোকান
বিয়ে বিতর্ক, মামলা থেকে খালাস পেলেন নাসির-তামিমা
বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বদ্ধপরিকর শান্তিরক্ষীরা: প্রধানমন্ত্রী
রাজশাহীতে ট্রাক-মাহিন্দ্রা সংঘর্ষে নিহত ২

প্রকাশক ও সম্পাদক : ফাতেমা ইসলাম তানিয়া
সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরেরপুল ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ।
২১৯ ফকিরেরপুল (১ম গলি ২য় তলা), মতিঝিল ঢাকা-১০০০ থেকে প্রকাশিত । মোবাইল : ০১৮৩৪-৮৯৮৫০৪ ই-মেইল :
E-mail : alordiganto2021@gmail.com