বুধবার, জুন ১০, ২০২৬
  
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   খেলাধুলা
বিয়ে বিতর্ক, মামলা থেকে খালাস পেলেন নাসির-তামিমা
  Date : 10-06-2026
Share Button

 

অন্যের স্ত্রীকে প্রলুব্ধ করে নিয়ে যাওয়া, তালাক ছাড়া বিয়ে, ব্যভিচার ও মানহানির অভিযোগে করা মামলায় ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মিকে খালাস দিয়েছেন আদালত।

বুধবার (১০ জুন) বেলা সাড়ে ১২টায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এ রায় ঘোষণা করেন।

এর আগে সকাল ১১টা ৪৭ মিনিটের দিকে তামিমার হাত ধরে এজলাসে উপস্থিত হন নাসির। এ সময় আদালত প্রাঙ্গণে উৎসুক মানুষের ভিড় দেখা যায়।

মামলার অভিযোগে বলা হয়, ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি তামিমা ও ক্রিকেটার নাসিরের বিয়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি তামিমার সাবেক স্বামী রাকিব হাসানের নজরে আসে। পরে গণমাধ্যমের প্রতিবেদন থেকে তিনি বিস্তারিত জানতে পারেন।

২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি রাকিব হাসান আদালতে মামলা করেন। অভিযোগে আরও বলা হয়, বৈবাহিক সম্পর্ক চলমান থাকা অবস্থায় তামিমা নাসিরকে বিয়ে করেন, যা ধর্মীয় ও রাষ্ট্রীয় আইনে অবৈধ। নাসির তাকে প্রলুব্ধ করে নিজের কাছে নিয়ে গেছেন বলেও অভিযোগ করা হয়।

মামলায় আরও দাবি করা হয়, এই ঘটনার কারণে বাদী ও তার আট বছরের কন্যা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হন এবং এতে তার সামাজিক মানহানি হয়েছে।

দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের পর আদালত আজ রায় ঘোষণা করে আসামিদের খালাস দেন।



  
  সর্বশেষ
সিরাজগঞ্জে আগুনে পুড়ল ৭ দোকান
বিয়ে বিতর্ক, মামলা থেকে খালাস পেলেন নাসির-তামিমা
বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বদ্ধপরিকর শান্তিরক্ষীরা: প্রধানমন্ত্রী
রাজশাহীতে ট্রাক-মাহিন্দ্রা সংঘর্ষে নিহত ২

প্রকাশক ও সম্পাদক : ফাতেমা ইসলাম তানিয়া
সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরেরপুল ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ।
২১৯ ফকিরেরপুল (১ম গলি ২য় তলা), মতিঝিল ঢাকা-১০০০ থেকে প্রকাশিত । মোবাইল : ০১৮৩৪-৮৯৮৫০৪ ই-মেইল :
E-mail : alordiganto2021@gmail.com