মঙ্গলবার, জুন ৯, ২০২৬
  
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাবাংলা
শ্রীমঙ্গলে বাসা থেকে অজগর সাপ উদ্ধার
  Date : 09-06-2026
Share Button

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাসা থেকে একটি অজগর সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।

সোমবার (৮ জুন) রাত সাড়ে ৯টার দিকে শ্রীমঙ্গল শহরের পূবাসা খান মঞ্জিলের যুক্তরাজ্য প্রবাসী মতলিব খানের বাসা থেকে এই অজগর সাপটি উদ্ধার করা হয়।

জানা যায়, সোমবার রাতে শ্রীমঙ্গল শহরের পূবাসা খান মঞ্জিলে যুক্তরাজ্য প্রবাসী মতলিব খানের বাসায় একটি অজগর সাপ প্রবেশ করলে বাসার সদস্যদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। পরবর্তীতে বাসার লোকজন বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সঙ্গে যোগাযোগ করলে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল এবং পরিবেশকর্মী রাজদীপ দেব দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। তারা অজগর সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন। পরবর্তীতে অজগর সাপটিকে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করেন।

শ্রীমঙ্গল বনরেঞ্জ কর্মকর্তা মো. নাজমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, সাপটি বনে অবমুক্ত করা হবে।



  
  সর্বশেষ
শ্রীমঙ্গলে বাসা থেকে অজগর সাপ উদ্ধার
নেইমারকে নিয়ে সুখবর দিল ব্রাজিল
আবারও তেঁতুল গাছের মগডালে সেই নারী
টাঙ্গাইলে থেমে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কা, নিহত ৪

প্রকাশক ও সম্পাদক : ফাতেমা ইসলাম তানিয়া
সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরেরপুল ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ।
২১৯ ফকিরেরপুল (১ম গলি ২য় তলা), মতিঝিল ঢাকা-১০০০ থেকে প্রকাশিত । মোবাইল : ০১৮৩৪-৮৯৮৫০৪ ই-মেইল :
E-mail : alordiganto2021@gmail.com