রবিবার, জুন ৭, ২০২৬
  
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   আন্তর্জাতিক
‘সব আবহাওয়ার অংশীদারত্বে` চীন-লাওস মৈত্রী আরও দৃঢ়
  Date : 07-06-2026
Share Button

আন্তর্জাতিক: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এবং লাওসের প্রেসিডেন্ট ও লাও পিপলস রেভল্যুশনারি পার্টির সাধারণ সম্পাদক থংলুন সিসৌলিথ শুক্রবার বেইজিংয়ে বৈঠক করে দ্বিপক্ষীয় সম্পর্ককে ‘নতুন যুগে সব আবহাওয়ার অভিন্ন ভবিষ্যৎ সম্প্রদায়’ হিসেবে উন্নীত করার বিষয়ে সম্মত হন।

বৈঠকে সি চিন পিং বলেন, চীন সবসময় প্রতিবেশী কূটনীতিতে লাওসকে অগ্রাধিকার দিয়ে এসেছে এবং দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়ার জন্য বেইজিং প্রস্তুত। তিনি বলেন, পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করে দ্বিপক্ষীয় সম্পর্কে একটি বড় উল্লম্ফন হবে।

সি চিন পিং চীন-লাওস সম্পর্ক এগিয়ে নিতে চারটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন। এরমধ্যে রয়েছে সমাজতান্ত্রিক পথ অনুসরণ, পারস্পরিক লাভজনক সহযোগিতা জোরদার, দুই দেশের জনগণের ঐতিহ্যবাহী বন্ধুত্ব শক্তিশালী করা এবং পররাষ্ট্রনীতিতে সমন্বয় বৃদ্ধি।

তিনি বলেন, দুই দেশকে সমাজতান্ত্রিক ব্যবস্থা ও শাসক দলের অবস্থান রক্ষায় একসঙ্গে কাজ করতে হবে এবং দলীয় ও রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা বিনিময় বাড়াতে হবে।

সি চিন পিং জানান, চীন-লাওস-থাইল্যান্ড রেল সংযোগসহ আঞ্চলিক যোগাযোগ আরও শক্তিশালী করা হবে এবং চীন-লাওস অর্থনৈতিক করিডর উন্নীত করা হবে। পাশাপাশি কৃষি, বিদ্যুৎ, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডিজিটাল অর্থনীতির মতো খাতে সহযোগিতা বাড়ানো হবে।

তিনি বলেন, চীন লাওসকে সক্ষমতার মধ্যে থেকে সহায়তা অব্যাহত রাখবে এবং ২০২৬ সালকে ‘চীন-লাওস বন্ধুত্ব বর্ষ’ হিসেবে কাজে লাগিয়ে শিক্ষা, সংস্কৃতি ও স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়ানো হবে।
থংলুন সিসৌলিথ বলেন, এই সফর দ্বিপক্ষীয় সম্পর্কের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি তার পুনর্নির্বাচনের পর প্রথম বিদেশ সফর। তিনি চীনের নেতৃত্বকে বিশ্ব সমাজতান্ত্রিক ব্যবস্থার গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে উল্লেখ করেন।

তিনি আবারও ‘এক চীন নীতি’-তে লাওসের দৃঢ় সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন এবং অনলাইন জুয়া, টেলিকম প্রতারণাসহ বিভিন্ন আন্তঃসীমান্ত অপরাধ দমনে যৌথভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন।

বৈঠক শেষে দুই পক্ষ দলীয় বিনিময়, জনগণের কল্যাণ, অর্থনীতি, শুল্ক, বাণিজ্য, যুব বিনিময় ও গণমাধ্যমসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা চুক্তি স্বাক্ষর করে।

এর আগে সি চিন পিং ও তার স্ত্রী ফং লিইউয়ান বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল-এর বাইরে থংলুন সিসৌলিথ ও তার স্ত্রী নালি সিসৌলিথকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানান এবং পরবর্তীতে তাদের সম্মানে নৈশভোজের আয়োজন করেন।


তথ্য ও ছবি সিনহুয়া।



  
  সর্বশেষ
মতিঝিলে ব্যবসায়ীকে গুলি করে দেশি-বিদেশি মুদ্রাসহ ব্যাগ ছিনতাই
৫৫ বছরে দেশের যাত্রা মসৃণ ছিল না: মঈন খান
‘সব আবহাওয়ার অংশীদারত্বে` চীন-লাওস মৈত্রী আরও দৃঢ়
মার্কিন পদক্ষেপ ‘আধিপত্যবাদী আচরণ`: বেইজিং

প্রকাশক ও সম্পাদক : ফাতেমা ইসলাম তানিয়া
সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরেরপুল ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ।
২১৯ ফকিরেরপুল (১ম গলি ২য় তলা), মতিঝিল ঢাকা-১০০০ থেকে প্রকাশিত । মোবাইল : ০১৮৩৪-৮৯৮৫০৪ ই-মেইল :
E-mail : alordiganto2021@gmail.com