শনিবার, জুন ৬, ২০২৬
  
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   আন্তর্জাতিক
চীন-আফ্রিকা সম্পর্কের ৭০ বছর: বিশ্ব মেয়র সংলাপে নগর সহযোগিতার নতুন দিগন্ত
  Date : 06-06-2026
Share Button

আন্তর্জাতিক: গত ২ থেকে ৩ জুন পর্যন্ত, চীনের রাষ্ট্রীয় পরিষদের তথ্য-কার্যালয়ের উদ্যোগে, ‘বিশ্ব মেয়র সংলাপ, ২০২৬’ বেইজিংয়ে আয়োজিত হয়। মরক্কো, সেশেলস, তিউনিসিয়া ও সেনেগালসহ ৬টি আফ্রিকান দেশের ৩০ জনেরও বেশি মেয়র ও শহর-প্রতিনিধি সংলাপে অংশগ্রহণ করেন।

চীন-আফ্রিকা কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৭০তম বার্ষিকীতে আয়োজিত এই অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা, ‘সভ্যতার বিনিময় ও আদান-প্রদান জোরদার করা: চীন-আফ্রিকা ঐতিহ্যবাহী মৈত্রী’ শীর্ষক প্রতিপাদ্যে, চীন ও আফ্রিকার মধ্যে আদান-প্রদান ও শহর পর্যায়ের সহযোগিতার উপায় নিয়ে আলোচনা করেন।

মরিশাসের আঞ্চলিক সরকার প্রতিমন্ত্রী মোহাম্মদ ফাজি আলিমন মনে করেন, তার দেশ ও চীনের মধ্যে ব্যাপক আদান-প্রদান ও সহযোগিতা রয়েছে। অবকাঠামো ব্যবস্থাপনা খাতে চীনের কাছ থেকে আরও বেশি উন্নয়ন-অভিজ্ঞতা শিখতে মরিশাস আগ্রহী বলেও তিনি জানান।

অনুষ্ঠানে আফ্রিকান দেশগুলোর প্রতিনিধিরা আশা প্রকাশ করে বলেছেন, চীন ও আফ্রিকার শহরগুলো ‘সাংস্কৃতিক বিনিময় বর্ষের’ সুযোগ কাজে লাগিয়ে, সভ্যতার পারস্পরিক শেখা জোরদার করবে, বিশেষ করে যুব পর্যায়ের আদান-প্রদান এবং শহর পর্যায়ের প্রশাসন-অভিজ্ঞতা বিনিময় করবে। আর এর লক্ষ্য হবে, যৌথভাবে আধুনিকায়ন বাস্তবায়ন করা এবং ২৮০ কোটিরও বেশি চীনা ও আফ্রিকান জনগণের মধ্যে বিনিময় জোরদার করা।

সূত্র:সুবর্ণা-আলিম-শিশির,চায়না মিডিয়া গ্রুপ।



  
  সর্বশেষ
চীন-আফ্রিকা সম্পর্কের ৭০ বছর: বিশ্ব মেয়র সংলাপে নগর সহযোগিতার নতুন দিগন্ত
রুশ ভাষায় প্রকাশিত হলো সি চিন পিংয়ের রাষ্ট্রপরিচালনা বিষয়ক গ্রন্থ
জাতিসংঘের ভবিষ্যৎ ভূমিকা নিয়ে ব্যাচেলেট-হান চেং বৈঠক
চীনের কানসু প্রদেশে বিশ্ব সিনোলজিস্টদের মিলনমেলা

প্রকাশক ও সম্পাদক : ফাতেমা ইসলাম তানিয়া
সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরেরপুল ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ।
২১৯ ফকিরেরপুল (১ম গলি ২য় তলা), মতিঝিল ঢাকা-১০০০ থেকে প্রকাশিত । মোবাইল : ০১৮৩৪-৮৯৮৫০৪ ই-মেইল :
E-mail : alordiganto2021@gmail.com