বুধবার, জুন ৩, ২০২৬
  
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   আন্তর্জাতিক
পরিষেবা অর্থনীতিতে নতুন গতি: হাংচৌ থেকে শুরু চীনের জাতীয় ভোগ কর্মসূচি
  Date : 03-06-2026
Share Button

আন্তর্জাতিক: চীনা বাণিজ্য মন্ত্রণালয় ও চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি)-এর যৌথ উদ্যোগে, ২০২৬ সালের ‘জাতীয় পরিষেবা মৌসুম’ তথা ‘সুস্বাদু চেচিয়াং’ শীর্ষক খাদ্য ভোগমেলার উদ্বোধনী অনুষ্ঠান, গত (সোমবার) হাংচৌ শহরে আয়োজিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয় ‘উন্নত পরিষেবা উপভোগ, সুখী জীবন গড়া’ শীর্ষক প্রতিপাদ্যে, ২০২৬ সালের জাতীয় পরিষেবা ভোগ মৌসুমের পরিকল্পনা প্রকাশ করে। পরিষেবা ভোগের সম্ভাবনাকে আরও উন্নত করার জন্য, বছরজুড়ে ১৬০টিরও বেশি বিশেষ পরিষেবা ভোগ প্রচারমূলক কার্যক্রম অনুষ্ঠিত হবে।

এদিকে, সিএমজি পরিষেবা ভোগকে ত্বরান্বিত করার জন্য একাধিক উদ্ভাবনী পদক্ষেপ গ্রহণ করেছে। এগুলোর মধ্যে আছে: যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য ২০২৬ ফিফা বিশ্বকাপ উপলক্ষে একটি পরিষেবা ভোগ ক্ষমতায়ন পরিকল্পনা বাস্তবায়ন করা; একাধিক বিষয়ভিত্তিক কার্যক্রম চালু করা; সকল বয়সীদের মধ্যে ভোগকে উত্সাহিত করার জন্য বেশকিছু উচ্চমানের অনুষ্ঠান তৈরি করা। পাশাপাশি, সিএমজি-র চেচিয়াং শাখা চেচিয়াং প্রদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে পরিষেবা প্রদানের জন্য একাধিক বিশেষ প্রকল্পের পরিকল্পনা ও বাস্তবায়ন করবে।

‘চীনের পরিষেবা ও ভোগ উন্নয়ন প্রতিবেদন, ২০২৫’ অনুসারে, ২০২৫ সালে জাতীয় পরিষেবা খুচরা বিক্রয়ের বৃদ্ধির হার একই সময়ের পণ্য খুচরা বিক্রয়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি ছিল।

সূত্র:ছাই-আলিম-প্রেমা,চায়না মিডিয়া গ্রুপ।



  
  সর্বশেষ
হামদর্দের কনজ্যুমার শাখার আনুষ্ঠানিক উদ্বোধন
চীনা সভ্যতা, সংস্কৃতি ও রাষ্ট্রপরিচালনার দর্শনের জানালা খুলছে লাওসে
ইবোলা সংকটে ডিআর কঙ্গোর পাশে চীন
পরিষেবা অর্থনীতিতে নতুন গতি: হাংচৌ থেকে শুরু চীনের জাতীয় ভোগ কর্মসূচি

প্রকাশক ও সম্পাদক : ফাতেমা ইসলাম তানিয়া
সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরেরপুল ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ।
২১৯ ফকিরেরপুল (১ম গলি ২য় তলা), মতিঝিল ঢাকা-১০০০ থেকে প্রকাশিত । মোবাইল : ০১৮৩৪-৮৯৮৫০৪ ই-মেইল :
E-mail : alordiganto2021@gmail.com