বুধবার, জুন ৩, ২০২৬
  
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   আন্তর্জাতিক
পরিবারবান্ধব নীতিতে জোর: শিশু পরিচর্যা ভর্তুকিতে চীনের শত বিলিয়ন ইউয়ান বরাদ্দ
  Date : 03-06-2026
Share Button

 

আন্তর্জাতিক: চীনের অর্থ মন্ত্রণালয় সম্প্রতি ২০২৬ সালের জন্য, শিশু পরিচর্যা ভর্তুকি বাবদ, ৯৯.৯ বিলিয়ন ইউয়ান বরাদ্দ করেছে, যা গত বছরের বরাদ্দের চেয়ে ১০.৬ শতাংশ বেশি।
এই ভর্তুকির লক্ষ্য হচ্ছে, যোগ্য শিশুদের পরিচর্যা খাতে ভর্তুকি দিতে, স্থানীয় সরকারগুলোকে সহায়তা করা। অনুমান অনুযায়ী, চলতি বছর সরকারের সকল স্তর থেকে মোট ভর্তুকির পরিমাণ, প্রায় ১১০ বিলিয়ন ইউয়ানে পৌঁছাবে।

মন্ত্রণালয় জানায়, বর্তমানে ২০২৬ সালের শিশু পরিচর্যা ভর্তুকি বিতরণ সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে এগিয়ে চলেছে। সংশ্লিষ্ট প্রবিধান অনুযায়ী, সকল স্তরের স্বাস্থ্য বিভাগ শিশু পরিচর্যা ভর্তুকির পর্যালোচনা ও বিতরণের আয়োজন ও বাস্তবায়নের দায়িত্বে রয়েছে এবং নীতিগতভাবে প্রতি ত্রৈমাসিকে অন্তত একটি কিস্তি বিতরণ করা হবে।

পূর্ববর্তী ত্রৈমাসিকে অনুমোদিত আবেদনপত্রগুলোর ভিত্তিতে ভর্তুকি চলতি ত্রৈমাসিকের শেষ নাগাদ বিতরণ করা হবে।
অর্থ মন্ত্রণালয় জানায়, শিশু পরিচর্যা ভর্তুকি ব্যবস্থার কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে, তহবিল কঠোরভাবে পরিচালনা করতে, তত্ত্বাবধান ও পরিদর্শন জোরদার করতে, নীতির ভূমিকাকে কাজে লাগাতে এবং একটি প্রজনন-বান্ধব সমাজ গঠনে অবদান রাখতে, জাতীয় স্বাস্থ্য কমিশনের সাথে কাজ করে যাওয়া হবে।

সূত্র:ছাই-আলিম-প্রেমা,চায়না মিডিয়া গ্রুপ।



  
  সর্বশেষ
হামদর্দের কনজ্যুমার শাখার আনুষ্ঠানিক উদ্বোধন
চীনা সভ্যতা, সংস্কৃতি ও রাষ্ট্রপরিচালনার দর্শনের জানালা খুলছে লাওসে
ইবোলা সংকটে ডিআর কঙ্গোর পাশে চীন
পরিষেবা অর্থনীতিতে নতুন গতি: হাংচৌ থেকে শুরু চীনের জাতীয় ভোগ কর্মসূচি

প্রকাশক ও সম্পাদক : ফাতেমা ইসলাম তানিয়া
সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরেরপুল ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ।
২১৯ ফকিরেরপুল (১ম গলি ২য় তলা), মতিঝিল ঢাকা-১০০০ থেকে প্রকাশিত । মোবাইল : ০১৮৩৪-৮৯৮৫০৪ ই-মেইল :
E-mail : alordiganto2021@gmail.com