বুধবার, জুন ৩, ২০২৬
  
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   অর্থ-বাণিজ্য
হামদর্দের কনজ্যুমার শাখার আনুষ্ঠানিক উদ্বোধন
  Date : 03-06-2026
Share Button

হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশের নতুন কনজ্যুমার শাখার আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ জুন) রাজধানীতে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ শাখার কার্যক্রমের উদ্বোধন করা হয়।রাজনৈতিক বিশ্লেষণ

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কনজ্যুমার শাখার উদ্বোধন করেন হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশের চিফ মোতাওয়াল্লী ও ব্যবস্থাপনা পরিচালক এবং হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও প্রধান পৃষ্ঠপোষক ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সিনিয়র পরিচালক (মার্কেটিং অ্যান্ড সেলস, প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট) অধ্যাপক কামরুন নাহার হারুন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, স্বাস্থ্য ও শিক্ষা সেবায় ইতোমধ্যে বিশ্বস্ততা প্রমাণ করেছে হামদর্দ। এখন কনজ্যুমার পণ্য দিয়ে গ্রাহকের চাহিদা পূরণ করতে অঙ্গীকারাবদ্ধ আমরা।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. আবদুল লতিফ মাসুম, হামদর্দ বোর্ড অফ ট্রাস্টিজ এর সদস্য মাওলানা আবদুল মুনায়েম, পরিচালক হামদর্দ ফাউন্ডেশন বাংলাদেশ, অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল মাহবুব আনোয়ার, পরিচালক উৎপাদন বশির আহম্মদ , পরিচালক ক্রয় মোহাম্মদ শরিফুল ইসলাম, পরিচালক প্রশাসন মোঃ আব্দুল মজিদ, ভারপ্রাপ্ত পরিচালক মানবসম্পদ উন্নয়ন মো. মিজানুর রহমান, উপ-পরিচালক বিপণন ডা. আবুল তৈমুর চৌধুরী , উপ-পরিচালক বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরী অ্যাফেয়ার্স আবু জাফর মো. সাদেক, কনজ্যুমার ম্যানেজার আরিফুল ইসলাম। অনুষ্ঠান উপস্থাপনা করেন পরিচালক তথ্য ও গণসংযোগ আমিরুল মোমেনীন মানিক।

হামদর্দের উল্লেখযোগ্য কনজ্যুমার পণ্যের মধ্যে রয়েছে আমরুপালি, রুহ আফজা, ইনস্ট্যান্ট ড্রিংক পাউডার (ম্যাঙ্গো ও অরেঞ্জ), আমরুপালি ম্যাঙ্গো বার, আমরুপালি ম্যাঙ্গো বার (কালোজিরা) ,ইহরাম নিম বাথিং বার, ইহরাম সোপ ,মেলোরা, ক্লোভগার্ড, চ্যবনপ্রাশ, হামদর্দ আমলা তেল, ইসপাগুল, এলোফ্রেশ, হামদর্দ মধু, হজমিট্যাব, ওআরএস, হামদর্দ বাম ও জশিনা হারবাল চা।



  
  সর্বশেষ
হামদর্দের কনজ্যুমার শাখার আনুষ্ঠানিক উদ্বোধন
চীনা সভ্যতা, সংস্কৃতি ও রাষ্ট্রপরিচালনার দর্শনের জানালা খুলছে লাওসে
ইবোলা সংকটে ডিআর কঙ্গোর পাশে চীন
পরিষেবা অর্থনীতিতে নতুন গতি: হাংচৌ থেকে শুরু চীনের জাতীয় ভোগ কর্মসূচি

প্রকাশক ও সম্পাদক : ফাতেমা ইসলাম তানিয়া
সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরেরপুল ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ।
২১৯ ফকিরেরপুল (১ম গলি ২য় তলা), মতিঝিল ঢাকা-১০০০ থেকে প্রকাশিত । মোবাইল : ০১৮৩৪-৮৯৮৫০৪ ই-মেইল :
E-mail : alordiganto2021@gmail.com