বৃহস্পতিবার, মে ২১, ২০২৬
  
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   আন্তর্জাতিক
হরমুজ প্রণালি খুলতে চাই, চুক্তিতে পৌঁছাতে তাড়া নেই: ট্রাম্প
  Date : 21-05-2026
Share Button

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি চান হরমুজ প্রণালি অবিলম্বে উন্মুক্ত করা হোক এবং তার মতে ‘এটি এখনই খুলে দেওয়া উচিত’। খবর বিবিসির।

বুধবার ইরানের সঙ্গে আলোচনা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের হরমুজ প্রণালি খুলতে হবে এবং এটি অবিলম্বে খুলে দেওয়া উচিত।

ইরানের সঙ্গে আলোচনা প্রসঙ্গে তিনি আরও বলেন, কোনো চুক্তিতে পৌঁছাতে তার ‘কোনো তাড়া নেই’।

প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আমি শুধু দেখতে চাই তারা তাদের জনগণের জন্য সেরা কিছু চায় কি না।

তিনি বলেন, এখন ইরানে অনেক ক্ষোভ রয়েছে, কারণ মানুষ খুব খারাপ অবস্থায় জীবনযাপন করছে। সেখানে এমন অস্থিরতা চলছে যা আমরা আগে কখনো দেখিনি। দেখা যাক এরপর কী হয়।



  
  সর্বশেষ
প্রাণঘাতী ইবোলার টিকা আসতে সময় লাগতে পারে ৯ মাস : ডব্লিউএইচও
নারায়ণগঞ্জে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা
অভিনেতা দিলু মজুমদার মারা গেছেন
কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

প্রকাশক ও সম্পাদক : ফাতেমা ইসলাম তানিয়া
সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরেরপুল ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ।
২১৯ ফকিরেরপুল (১ম গলি ২য় তলা), মতিঝিল ঢাকা-১০০০ থেকে প্রকাশিত । মোবাইল : ০১৮৩৪-৮৯৮৫০৪ ই-মেইল :
E-mail : alordiganto2021@gmail.com