বৃহস্পতিবার, মে ২১, ২০২৬
  
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   আন্তর্জাতিক
বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যে সহযোগিতা বাড়ানোর বার্তা দিল সি-পুতিন বৈঠক
  Date : 21-05-2026
Share Button

আন্তর্জাতিক: ‘চীন-রাশিয়া সুপ্রতিবেশীসূলভ সম্পর্ক, বন্ধুত্ব ও সহযোগিতা চুক্তি’-র চেতনা সমুন্নত রাখতে একমত হয়েছেন চীনা প্রেসিডেন্ট সি চিন পিং এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বেইজিংয়ের গণমহভবনে অনুষ্ঠিত এক বৈঠকে, তাঁরা এ ব্যাপারে একমত্য পোষণ করেন।

বৈঠকে প্রেসিডেন্ট সি বলেন, ২৫ বছর আগে, চীন ও রাশিয়া এই সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছিল, যা দু’দেশের দীর্ঘমেয়াদি সুপ্রতিবেশীসুলভ সম্পর্ক এবং সার্বিক কৌশলগত সহযোগিতার জন্য একটি আইনি ভিত্তি হিসেবে কাজ করেছে। এরপর থেকে দু’দেশের সম্পর্কে অভাবনীয় উন্নয়ন ঘটেছে।
সি চিন পিং বলেন, বর্তমানে আন্তর্জাতিক অঙ্গনে বড় ধরনের পরিবর্তন ঘটছে এবং বিশ্ব ‘জঙ্গলের আইন’-এর যুগে ফিরে যাওয়ার বিপদের সম্মুখীন। এই প্রেক্ষাপটে, ‘চীন ও রাশিয়ার মধ্যে সুপ্রতিবেশীসূলভ সম্পর্ক, বন্ধুত্ব ও সহযোগিতা চুক্তি’-র উন্নত প্রকৃতি, বৈজ্ঞানিক ভিত্তি এবং বাস্তব মূল্য ক্রমশই সুস্পষ্ট হয়ে উঠছে।

সূত্র:অনুপমা-আলিম-শিশির,চায়না মিডিয়া গ্রুপ।



  
  সর্বশেষ
ঢাকা দক্ষিণ যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় সোহাগ ভূঁইয়া
বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যে সহযোগিতা বাড়ানোর বার্তা দিল সি-পুতিন বৈঠক
এআইনির্ভর শিল্প রূপান্তরে গতি বাড়াচ্ছে চীন
বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে টানা ১০ বছর তাইওয়ান প্রস্তাব বাতিল

প্রকাশক ও সম্পাদক : ফাতেমা ইসলাম তানিয়া
সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরেরপুল ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ।
২১৯ ফকিরেরপুল (১ম গলি ২য় তলা), মতিঝিল ঢাকা-১০০০ থেকে প্রকাশিত । মোবাইল : ০১৮৩৪-৮৯৮৫০৪ ই-মেইল :
E-mail : alordiganto2021@gmail.com