রবিবার, এপ্রিল ২৬, ২০২৬
  
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   আন্তর্জাতিক
বিনিয়োগের নতুন দিগন্ত খুলছে চীনের অর্থনীতি
  Date : 25-04-2026
Share Button

আন্তর্জাতিক: বিশ্বের জন্য আরও বেশি সুযোগ ও বিকল্প ব্যবস্থা সৃষ্টি করবে চীনের বিশাল বাজার, এমন সম্ভাবনার কথা জানিয়েছেন চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য ও দেশটির উপ-প্রধানমন্ত্রী হ্য লিফেং। উচ্চমানের উন্মুক্ততা সম্প্রসারণ এবং উন্নয়ন অব্যাহত রাখতে তার দেশ দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি।

বৃহস্পতিবার বেইজিংয়ে ব্ল্যাকস্টোন গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী স্টিফেন শোয়ার্জম্যানের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।

বৈঠকে হ্য লি ফেং আরও বলেন, এ বছরের প্রথম প্রান্তিকে চীনের অর্থনীতি শক্তিশালী সূচনা করেছে, যা দেশটির উন্নয়ন সক্ষমতা ও গতিশীলতার প্রমাণ। ব্ল্যাকস্টোনসহ আরও বিদেশি প্রতিষ্ঠানকে চীনের সঙ্গে সহযোগিতা জোরদারের আহ্বান জানান তিনি।
এ সময় স্টিফেন শোয়ার্জম্যান বলেন, চীনের সঙ্গে সহযোগিতাকে অত্যন্ত গুরুত্ব দেয় ব্ল্যাকস্টোন এবং দেশটিতে তাদের ব্যবসা আরও সম্প্রসারণে আগ্রহী। তিনি যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা জোরদারে অবদান রাখার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন।

তথ্য ও ছবি: সিজিটিএন।



  
  সর্বশেষ
সাবেক শিক্ষা উপমন্ত্রী মিলনের ইন্তেকাল
নতুন জাত ও প্রযুক্তিতে তুলা চাষে সফলতা
চীন ‘সবচেয়ে বিশ্বাসযোগ্য বন্ধু`; কম্বোডিয়ার রাষ্ট্রপ্রধান হুন সেন
বিনিয়োগের নতুন দিগন্ত খুলছে চীনের অর্থনীতি

প্রকাশক ও সম্পাদক : ফাতেমা ইসলাম তানিয়া
সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরেরপুল ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ।
২১৯ ফকিরেরপুল (১ম গলি ২য় তলা), মতিঝিল ঢাকা-১০০০ থেকে প্রকাশিত । মোবাইল : ০১৮৩৪-৮৯৮৫০৪ ই-মেইল :
E-mail : alordiganto2021@gmail.com