রবিবার, এপ্রিল ২৬, ২০২৬
  
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   আন্তর্জাতিক
ওয়াশিংটনকে ‘এক-চীননীতি` মানার আহ্বান : বেইজিং
  Date : 25-04-2026
Share Button

আন্তর্জাতিক: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়া খুন, আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বলেন, যুক্তরাষ্ট্রকে তাইওয়ানের তথাকথিত ‘কূটনৈতিক সম্পর্ক’মজবুতে সাহায্য দেওয়া বন্ধ করতে হবে ।

মুখপাত্র বলেন, চীনের জাতীয় সার্বভৌমত্ব ও ভূখণ্ডের অখণ্ডতাকে রক্ষার ন্যায়সঙ্গত কর্মকাণ্ড এবং অন্যান্য দেশের ‘এক-চীননীতি’ অনুসরণের ন্যায়সঙ্গত কার্যক্রমের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ভিত্তিহীন অভিযোগ আনছে। এহেন আচরণ ঠিক ও বেঠিকের মধ্যে বিভ্রান্তি সৃষ্টিকারী এবং কালোকে সাদা ও সাদাকে কালো দেখানোর অপচেষ্টা মাত্র। চীনের কাছে এ ধরনের আচরণ সম্পূর্ণ অগ্রহণযোগ্য; চীন এর তীব্র প্রতিবাদ জানায়।

মুখপাত্র আরও বলেন, যুক্তরাষ্ট্রের উচিত ‘এক-চীননীতি’ ও ‘চীন-যুক্তরাষ্ট্র তিনটি যৌথ ঘোষণা’ মেনে চলা; তাইওয়ান সমস্যায় চীনের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ থেকে বিরত থাকা; এবং ‘তাইওয়ানের বিছিন্নতাবাদী’-দের ভুল সংকেত না-দেওয়া।

সূত্র:আকাশ-আলিম-শিশির,চায়না মিডিয়া গ্রুপ।



  
  সর্বশেষ
সাবেক শিক্ষা উপমন্ত্রী মিলনের ইন্তেকাল
নতুন জাত ও প্রযুক্তিতে তুলা চাষে সফলতা
চীন ‘সবচেয়ে বিশ্বাসযোগ্য বন্ধু`; কম্বোডিয়ার রাষ্ট্রপ্রধান হুন সেন
বিনিয়োগের নতুন দিগন্ত খুলছে চীনের অর্থনীতি

প্রকাশক ও সম্পাদক : ফাতেমা ইসলাম তানিয়া
সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরেরপুল ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ।
২১৯ ফকিরেরপুল (১ম গলি ২য় তলা), মতিঝিল ঢাকা-১০০০ থেকে প্রকাশিত । মোবাইল : ০১৮৩৪-৮৯৮৫০৪ ই-মেইল :
E-mail : alordiganto2021@gmail.com