রবিবার, নভেম্বর ২৯, ২০২৬
  
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   আন্তর্জাতিক
কলম্বোতে তথ্যচিত্রটির সম্প্রচার উদ্বোধন করলেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী ড. হরিণী অমরাসুরিয়া
  Date : 28-11-2026
Share Button

চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি) প্রযোজিত তথ্যচিত্র ‘সি চিন পিংয়ের সাংস্কৃতিক অনুরাগ’-এর সম্প্রচার উদ্বোধনী অনুষ্ঠান শুক্রবার শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে দেশটির প্রধানমন্ত্রী ড. হরিণী অমরাসুরিয়া ভাষণ দেন এবং তথ্যচিত্রটির সম্প্রচার উদ্বোধন করেন।

শুক্রবার থেকে তথ্যচিত্রটির ইংরেজি, সিংহলি ও তামিল সংস্করণ শ্রীলঙ্কার জাতীয় টেলিভিশন এবং বিভিন্ন বেসরকারি টেলিভিশনসহ দেশটির প্রধান গণমাধ্যমগুলোতে সম্প্রচার শুরু হয়েছে। একই সঙ্গে প্রধান ওয়েবসাইট ও নতুন গণমাধ্যম প্ল্যাটফর্মগুলোতেও তথ্যচিত্রটির প্রচার শুরু হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী অমরাসুরিয়া বলেন, ‘সি চিন পিংয়ের সাংস্কৃতিক অনুরাগ’ তথ্যচিত্রটি শ্রীলঙ্কার জনগণকে সংস্কৃতি ও সভ্যতা সম্পর্কে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের দৃষ্টিভঙ্গি এবং সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে তাঁর বক্তব্য গভীরভাবে বুঝতে গুরুত্বপূর্ণ অনুপ্রেরণা জোগাবে।

তিনি আরও বলেন, সাংস্কৃতিক ঐতিহ্য সমুন্নত রেখে আধুনিকীকরণের পথে বিভিন্ন দেশ কীভাবে এগিয়ে যেতে পারে, সে বিষয়ে প্রেসিডেন্ট সি চিন পিংয়ের দৃষ্টিভঙ্গি মূল্যবান চিন্তার খোরাক জোগায়।

তথ্যচিত্রটিতে সাংস্কৃতিক নিদর্শন ও ঐতিহ্যের সুরক্ষা, ব্যবহার এবং উত্তরাধিকার সংরক্ষণ ও বিকাশের ক্ষেত্রে প্রেসিডেন্ট সি চিন পিংয়ের গুরুত্বারোপের বিষয়টি তুলে ধরা হয়েছে। এতে তাঁর গভীর সাংস্কৃতিক অনুরাগ এবং চীনা সাংস্কৃতিক ঐতিহ্যের ধারাবাহিকতা বজায় রাখা ও সাংস্কৃতিক আত্মবিশ্বাস দৃঢ় করার বিষয়ে তাঁর গভীর চিন্তাভাবনা তুলে ধরা হয়েছে।

পাশাপাশি প্রেসিডেন্ট সি চিন পিংয়ের প্রত্যক্ষ মনোযোগ ও প্রচেষ্টায় নতুন যুগে চীনা সভ্যতার উৎস অনুসন্ধান এবং সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণসহ বিভিন্ন ক্ষেত্রে অর্জিত গুরুত্বপূর্ণ সাফল্য জীবন্তভাবে উপস্থাপন করা হয়েছে। এর মাধ্যমে চীনা সভ্যতার অব্যাহত প্রাণশক্তি ও অনন্য আকর্ষণ তুলে ধরা হয়েছে।

অনুষ্ঠানে শ্রীলঙ্কার রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি, শিক্ষা ও গণমাধ্যমসহ বিভিন্ন ক্ষেত্রের দেড় শতাধিক অতিথি উপস্থিত ছিলেন।

সূত্র: আনন্দী-তৌহিদ-লিলি, চায়না মিডিয়া গ্রুপ



  
  সর্বশেষ
কলম্বোতে তথ্যচিত্রটির সম্প্রচার উদ্বোধন করলেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী ড. হরিণী অমরাসুরিয়া
কথা দিয়ে কথা রাখাই চীন-পাকিস্তান সম্পর্কের প্রকৃত আকর্ষণ ও শক্তি: আহসান ইকবাল চৌধুরী
উৎপাদনমুখী ও ভোক্তামুখী সেবা রপ্তানি পৃথকভাবে অন্তর্ভুক্ত: বেইজিংয়ের নতুন বাণিজ্যিক রূপরেখা
মহাকাশ জয়ের স্বপ্নে একসঙ্গে এগিয়ে চলা: চীনা ও পাকিস্তানি নভোচারী প্রথমবারের মতো থিয়ানকংয়ে

প্রকাশক ও সম্পাদক : ফাতেমা ইসলাম তানিয়া
সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরেরপুল ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ।
২১৯ ফকিরেরপুল (১ম গলি ২য় তলা), মতিঝিল ঢাকা-১০০০ থেকে প্রকাশিত । মোবাইল : ০১৮৩৪-৮৯৮৫০৪ ই-মেইল :
E-mail : alordiganto2021@gmail.com